দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাঁচা মরিচের কেজি আবারও ৫০০ টাকা ছাড়িয়েছে। ভারত থেকে আসতে শুরু করার পর কাঁচা মরিচের কেজি ২০০ টাকা হয়েছিল। মঙ্গলবার দাম কিছুটা বেড়ে ৩০০ থেকে ৩৫০ টাকায় উঠে যায়।
একদিনের ব্যবধানে বুধবার (৫ জুলাই) রাজধানীর বাজারগুলোতো সেই কাঁচা মরিচ ৫০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
এদিকে, মরিচের দাম বেড়ে যাওয়ায় ক্রেতা-বিক্রেতার মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্রেতা সাধারণের অভিযোগ আমদানিকৃত মরিচ বাজারে এলেও সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে দেশি মরিচের সরবরাহ কম থাকায় আমদানি দিয়ে দামে লাগাম টানা যাচ্ছে না। সরবরাহ কম হওয়াতে একদিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিপ্রতি ১৫০ টাকা বেড়ে গেছে।
এই দাম বৃদ্ধি নিয়ে মরিচের পাইকার ব্যবসায়ীরা জানান, সরবরাহ কম হওয়ার কারণে পাইকারিতে কাঁচা মরিচের দাম আবারও বেড়েছে। কাঁচামালের দাম সরবরাহের ওপর ওঠানামা করে থাকে।
তবে ব্যবসায়ীদের কথা মানতে নারাজ সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ ব্যবসায়ী সিন্ডিকেটের জন্য আমদানিকৃত মরিচ বাজারে আসার পরও দাম কমছে না।
এদিকে কাঁচা মরিচের দাম বেশি রাখায় ১১৮ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের মোট ছয় লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়। কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ও মূল্য তদারকির জন্য সারাদেশে ৪৪টি বাজারে অভিযান চালায় অধিদপ্তর। সোমবার ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে এ অভিযান চালানো হয়।