দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল আজাহা শনিবার। এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী নির্মিত ও শাকিব খান অভিনিত ‘তাণ্ডব’। এই ছবিতে এক যুগ পর আবারও এক সঙ্গে অভিনয় করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
‘তাণ্ডব’ সিনেমার মুকিত উপলক্ষে ৫ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সিনেমা সংশ্লিষ্টরা।
এদিন সংবাদ সম্মেলনে হাজির হয়ে শাকিবের প্রশংসায় মেতে ওঠেন জয়া। অভিনেত্রী বলেন, ‘ও (শাকিব খান) খুব লক্ষ্মী একটা ছেলে। দেখুন, সে কাজের জন্যও লক্ষ্মী আবার ইন্ডাস্ট্রির জন্যও লক্ষ্মী। শাকিব খুব পরিশ্রমী। এমন একজন আর্টিস্টের সঙ্গে কাজ করাও আনন্দের।’
শুধু শাকিব নয়, তাণ্ডবের পুরো টিম নিয়েই বেশ প্রশংসা শোনা যায় জয়ার কণ্ঠে। অভিনেত্রী জানান, বড় পর্দায় প্রথমবারের মতো সাবিলা নূরকে দেখার জন্যও মুখিয়ে আছেন তিনি।
অন্যদিকে জয়াকে নিয়ে শাকিব বলেন, ‘জয়া আহসানের তুলনা জয়াই।’
এফএইচ/