দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনা ইন্টারনেট জায়ান্ট টেন্সেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার (২৮ এপ্রিল) সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ় তাইয়েব আহমেদ।
তিনি বলেন, বাংলাদেশে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক। আজ তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা মাননীয় প্রধান উপদেষ্টা ড ইউনূস স্যারের হাত ধরেই শুরু হলো। এভাবে আসবে আরো অনেকেই।
‘আজ আমরা চাইনিজ জায়ান্ট টেন্সেন্টের সাথে অফিশিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদেরকে দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি,’ বলেন তিনি।
ফাইজ় তাইয়েব আহমেদ বলেন, পাশাপাশি বাংলাদেশে আসছে অসাইরিস (ওএসআইআরআইএস গ্রুপ)। হাইপার স্কেলার ক্লাউড এবং ডেটা সেন্টার নিয়ে আসছে বাংলাদেশি ডাটা ও ক্লাউড কোম্পানি যাত্রার হাত ধরে (কালিয়াকৈর হাইটেক পার্কে)। এখানে হচ্ছে বিগ জায়ান্টদের জন্য বিশ্বমানের সিকিউরড ক্লাউড সেটাপ, যেখানে আসতে পারে মেটা, গুললের পে-লোড।
টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত একটি চীনা বহুজাতিক হোল্ডিং কোম্পানি। তারা বিভিন্ন ইন্টারনেট-সংশ্লিষ্ট পণ্য এবং সেবা, বিনোদন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি,চীন এবং বিশ্বব্যাপী সেবা প্রদান করে।
কে