• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

৫০০ কোটি টাকার নতুন বিনিয়োগে ওয়ান ফার্মা

দেশ টিভি ডেস্ক
  ১৮ এপ্রিল ২০২৫, ২১:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশের ওষুধ শিল্পে রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন মাইলফলক যোগ করতে যাচ্ছে ওয়ান ফার্মা লিমিটেড। বর্তমানে তিনটি দেশে ওষুধ রপ্তানি করলেও আগামী তিন বছরের মধ্যে নতুন করে আরও ১০টি দেশে রপ্তানি শুরুর পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে প্রায় ৫০০ কোটি টাকার নতুন বিনিয়োগ করছে প্রতিষ্ঠান‌টি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৮ এপ্রিল) ওয়ান ফার্মার পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানিটি বর্তমানে তিনটি দেশে ওষুধ রপ্তানি করছে। আরও কয়েকটি দেশে রপ্তানি করতে প্রক্রিয়া চলছে। পাশাপাশি বিভিন্ন দেশে কৃষিপণ্য রপ্তানি করতে চায় তারা।

ওয়ান ফার্মা ও এগ্রিকেয়ারের চেয়ারম্যান নাজমুন নাহার বলেন, আমরা ইতোমধ্যে দেশের চাহিদা মিটিয়ে বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করছি। আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত ওষুধ এখন দেশেই কম দামে সরবরাহ করছি, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে সহায়তা করছে।

চেয়ারম্যান জানান, কোম্পানি বর্তমানে আফগানিস্তান, মিয়ানমার ও শ্রীলঙ্কায় ওষুধ রপ্তানি করছে। আলজেরিয়াসহ আফ্রিকার বিভিন্ন অনুন্নত দেশের সঙ্গে নতুন করে রপ্তানির আলোচনা চলছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে আরও ১০টি দেশে পণ্য পাঠানো।

ওষুধ খাতে নতুন মাত্রা যোগ করতে প্রতিষ্ঠানটি ক্যান্সারের জন্য বায়োটেক ওষুধ উৎপাদনের প্লান্ট স্থাপন করছে। এরই মধ্যে কিছু যন্ত্রপাতি স্থাপন হয়েছে এবং আরও যন্ত্রপাতি আমদানির প্রক্রিয়া চলছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে উৎপাদিত ক্যান্সারের ওষুধ স্বল্পমূল্যে বাজারে সরবরাহ করা যাবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির দরজা খুলবে ব‌লে জানান ওয়ান ফার্মার চেয়ারম্যান নাজমুন নাহার।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ২০১৫ সালে এই ওষুধ কোম্পানি বগুড়ার বিসিক শিল্পনগরীতে যাত্রা শুরু করে। বর্তমানে এই ওষুধ কারখানায় ২০০ শ্রমিক কাজ করছে। শতাধিক জেনেরিক ওষুধ এখন তৈরি করছে কোম্পানিটি।

ওয়ান ফার্মার প্রধান পরিচালন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, ২০১৮ সালে ওষুধ রপ্তানি শুরু করে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালে আফগানিস্তানে ২ মিলিয়ন ডলারের ওষুধ রপ্তানি করা হয়েছে। চলতি বছরে ৩ মিলিয়ন ডলারের অর্ডার রয়েছে। মিয়ানমারে রপ্তানির পরিমাণ ৫০ হাজার ডলার।

তিনি আরও বলেন, আমরা ১০০টি দেশে রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করছি। বর্তমানে আমাদের বার্ষিক টার্নওভার ১৫০ থেকে ১৮০ কোটি টাকা। গত বছর প্রবৃদ্ধি ছিল ৬১ শতাংশ।

বর্তমানে আফগানিস্তান ও মিয়ানমারে রপ্তানি হচ্ছে। শ্রীলঙ্কা থেকে রপ্তানি আদেশ দিয়েছে। এই তিন দেশে এখন রপ্তানি হচ্ছে। ক্যান্সারের ওষুধ উৎপাদন শুরু হলে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির সুযোগ তৈরি হবে বলে জানান ওয়ান ফার্মার প্রধান পরিচালন কর্মকর্তা।

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ২৬৯টিরও বেশি ছোট-বড় ওষুধ কারখানা রয়েছে। এর মধ্যে ১৬৪টি কারখানা নিয়মিতভাবে ওষুধ উৎপাদন করে যাচ্ছে। এসব কারখানায় প্রায় ৫ হাজার ব্র্যান্ডের ৮ হাজারেরও বেশি ওষুধ উৎপাদন করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়, ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওয়ান ফার্মা। এই গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান নাজমুন নাহার। দেশে ফসল উৎপাদন বাড়াতে ২০০২ সালে যাত্রা শুরু করে ন্যাশনাল এগ্রিকেয়ার। তাদের এই কোম্পানি তখন থেকেই উচ্চ ফলনশীল জাতের দেশি বীজ বাজারে সরবরাহ করে আসছে। কোম্পানিটি এখন ধান, ভুট্টা ও সবজির উচ্চ ফলনশীল বীজ উৎপাদন করে বাজারে ছাড়ছে।

কোম্পানির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট আবুল হাসান বলেন, আমরা প্রথম স্পেলেন্ডার ব্র্যান্ডের ওয়াটার ডিসপোজাবল গ্রানুলা কীটনাশক উৎপাদন করে বাজারে ছাড়ছি। এর ফলে অনেকে নিরাপদে এই কীটনাশক ব্যবহার করছে। কারণ এটি পাউডার ফ্রি হওয়ায় ব্যবহারে কোনো ক্ষতি নেই।

  • ওয়ান ফার্মা
  • বিনিয়োগ
এ সম্পর্কিত আরও খবর
বিনিয়োগ ও বাণিজ্যে গতি আনতে সমন্বিত সংস্কারে অগ্রগতি 
বিনিয়োগ ও বাণিজ্যে গতি আনতে সমন্বিত সংস্কারে অগ্রগতি 
বিনিয়োগকারীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারেনি ওয়ান স্টপ সার্ভিস: বিডা চেয়ারম্যান
বিনিয়োগকারীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারেনি ওয়ান স্টপ সার্ভিস: বিডা চেয়ারম্যান
বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা
বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা
রাশিয়ার সঙ্গে বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চান শি জিনপিং
রাশিয়ার সঙ্গে বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চান শি জিনপিং
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।