• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

দুবাই ডার্মায় মোটা অংকের রপ্তানি আদেশ পেল সিওডিল 

দেশ টিভি ডেস্ক
  ১৬ এপ্রিল ২০২৫, ১৮:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দুবাই ডার্মায় বিপুল অংকের রপ্তানি আদেশ পেয়েছে রিমার্ক এলএলসি ইউএসএ এর মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল। এর মধ্যে বাংলাদেশে উৎপাদিত সিওডিলের পণ্যে মিলেছে প্রায় ২ মিলিয়ন ডলার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশের বায়ারাও সিওডিল পণ্য ক্রয়ে সম্মতি দিয়েছেন। যা প্রমাণ করে যে, আন্তর্জাতিক বাজারে সিওডিল পণ্যের গ্রহণযোগ্যতা ও চাহিদা দুটোই বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ স্কিন কেয়ার পণ্যের অন্যতম রপ্তানিকারক দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে। তবে এর জন্য প্রয়োজন সরকারের নীতি সহায়তা। নীতি নির্ধারকদের যথাযথ মনোযোগ দ্রুত বিকাশমান এই শিল্পকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৬ এপ্রিল) দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হওয়া দুবাই ওয়ার্ল্ড ডার্মাটোলজি অ্যান্ড লেজার কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন-দুবাই ডার্মা এর শেষ দিনেও সিওডিলের স্টল ছিল দর্শনার্থী, বিশেষজ্ঞ ডাক্তার ও আমদানিকারকদের ভিড়। প্রদর্শনীতে সিওডিল স্টলের ব্যতিক্রমী উপস্থাপন সাড়া ফেলেছে। প্রায় ১০০ টিরও বেশি দেশের চর্মরোগ বিশেষজ্ঞ দর্শনার্থীরা সিওডিল ব্র্যান্ডের-প্রস্তাবিত ত্বকের যত্নের সমাধান নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। এবারই প্রথম কোনো বিদেশি ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্য নিয়ে এ ধরণের প্রদর্শনীতে অংশ নিয়েছে রিমার্ক।

সম্মেলনে অংশগ্রহণকারী সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি কোম্পানি অন স্পট আদেশে স্থানীয় বাজারে পণ্য আমদানিতে রিমার্ক প্রতিনিধির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও সৌদি আরব, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, ভারত এবং লিবিয়ার বায়াররাও পণ্য ক্রয়ে সম্মতি দিয়েছেন।

প্রদর্শনীতে অংশ নেওয়া ভারতীয় বিশেষজ্ঞ ডাক্তার রিতিকা পান্ডে বলেন, সিওডিলের স্টলে যেসব রাসায়নিক বিক্রিয়া মুক্ত উদ্ভাবিত পণ্যগুলো দেখেছি এগুলো সত্যিই আমার রোগীরা উপকৃত হবে। তাছাড়া পণ্যের যে দাম রয়েছে তা সত্যিই হাতের নাগালে। আমি মনে করি এই ব্র্যান্ডের পণ্য দক্ষিণ এশিয়ার দরিদ্র জনগোষ্ঠীর ত্বকের স্বাস্থ্য সেবায় অবদান রাখবে।

বাংলাদেশের সেরা বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট ডা. ঝুমু খান বলেন, দুবাই ডার্মার মতো ডার্মাটোলজির বিশ্ব মঞ্চে আমরা সব সময় বিদেশি ব্র্যান্ডগুলোকেই দেখি। এবার একটু ব্যতিক্রম। কারণ বাংলাদেশ উৎপাদিত কোনো ব্যান্ডের উপস্থিতি দেখে সত্যিই আমি গর্বিত। আশা করছি সিওডিল বিশ্ব দরবারে বাংলাদেশের উৎপাদন সক্ষমতার যে প্রমাণ দেখিয়েছে সেটি অব্যাহত থাকবে।

সিওডিলের হেড অব বিজনেস সুকান্ত দাস জানান, সংযুক্ত আরব আমিরাতের বাজার থেকে উল্লেখযোগ্য বাণিজ্যিক আগ্রহ দেখেছি আমরা। সিওডিল ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক ক্লায়েন্টদের কাছ থেকে প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের রপ্তানি অর্ডার পেয়েছে, যা এই অঞ্চলে ব্র্যান্ডের বাজারে প্রবেশ এবং সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাছাড়া ত্বক রোগ বিশেষজ্ঞদের ব্র্যান্ডের পণ্য সম্পর্কে এই উৎসাহ বিশ্বব্যাপী ক্রমবর্ধমান উচ্চমানের ও বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত ত্বকের যত্নের পণ্যগুলির ক্রমবর্ধমান চাহিদা দেখেছি আমরা।

তিন দিনের এই শীর্ষস্থানীয় ইভেন্টটি বিখ্যাত বিশ্বব্যাপী ত্বকের যত্নের ব্র্যান্ড, ত্বক বিশেষজ্ঞ এবং শিল্পের অংশীদারদের একত্রিত করেছিল, যা সিওডিলকে তার ক্রমবর্ধমান আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করার জন্য একটি মূল্যবান প্ল্যাটফর্ম প্রদান করেছিল।

ত্বক ও চর্মরোগবিদ্যার ক্ষেত্রে বিশ্বের সর্বববৃহৎ ডার্মাটোলজি প্রদর্শনী দুবাই ডার্মা। এ আয়োজনে ১১৪টি দেশের ২৫ হাজারের বেশি দর্শনার্থী এবং ১ হাজার ৮৭৫টি ব্র্যান্ডের সঙ্গে অংশ নেয় সিওডিল। দুবাই ডার্মা ২০২৫-এ অংশগ্রহণ সিওডিলের বিশ্বব্যাপী দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধি এবং বাজার বৃদ্ধির জন্য নতুন পথ খুলে দিয়েছে। ব্র্যান্ডটি বিশ্বজুড়ে গ্রাহকদের কাছে অত্যাধুনিক, ত্বকের যত্নের জন্য পরীক্ষিত ত্বকের যত্ন সমাধান সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশে স্কিন কেয়ার ও কসমেটিকস এর অথেন্টিক রিটেল শপ হারল্যান স্টোর সহ সবগুলো সেলস চ্যানেলে সিওডিল পণ্য পাওয়া যাচ্ছে। হারল্যান স্টোরের উপ ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন বিশ্বাস বলেন ,আন্তর্জাতিক মানের এই পণ্য বাজারে সহজলভ্য ও সাশ্রয়ী করায় সিওডিলকে ধন্যবাদ জানাই। সিওডিল এখন স্কিন কেয়ার খাতে শীর্ষ বিক্রিত ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। অন্য দেশে তৈরি পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশে তৈরি পণ্যের শক্ত অবস্থান নিশ্চিত করেছে। দামেও সাশ্রয়ী। অন্য দেশের পণ্য আমদানি হয়ে আসতে আসতে মেয়াদ চলে যায়। তাই গুণগতম্যান নিশ্চিত এবং দামে সাশ্রয়ী হওয়ায় ক্রেতাদের কাছে সিডিলের কদর বাড়ছে।

উল্লেখ্য, লাখো ভোক্তার আস্থা অর্জন করে রিমার্ক এইচবি দক্ষিণ এশিয়ায় মেডিকেটেড স্কিনকেয়ার পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দু হওয়ার পথে এগিয়ে চলেছে। গুণগত মান, সাশ্রয়ী মূল্য ও বৈজ্ঞানিক গবেষণাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানটি এই শিল্পে একটি নতুন সংজ্ঞা রচনা করছে। তারই ধারাবাহিকতায় ত্বকের নানান সমস্যার সমাধানে বিশ্ব স্কিন কেয়ার বাজার এ অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে রিমার্কের মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল। এছাড়াও রিমার্কের হোমকেয়ার ও হালার পণ্য দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। যা বিশ্বের বিভিন্ন দেশে রফতানি কার্যক্রম চলমান রয়েছে।

এফএইচ/

  • সিওডিল
  • দুবাই ডার্মা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।