দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবশেষে ৭২ হ্যাকারের নিয়ন্ত্রণে থাকার উদ্ধার হলো কৃষি ব্যাংকের সার্ভার। রোববার (২৫ জুন) নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার কথা নিশ্চিত করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান। তবে কোনো ডকুমেন্ট খোয়া যায়নি বলে দাবি করেন তিনি।
শওকত আলী খান বলেন, কিছু হ্যাকার ব্যাংকের সার্ভার নিয়ন্ত্রণ নিয়েছিল। কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি। সব ডকুমেন্ট অক্ষত আছে। ইতোমধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি। হ্যাকিংয়ের ফলে সারা দেশে কাজের কিছুটা সমস্যা হয়েছে। পর্যায়ক্রমে সব ঠিক হয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যথেষ্ট সহায়তা করেছে। কারা হ্যাক করেছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠন করে দিয়েছি। কমিটির তদন্ত প্রতিবেদন হাতে এলে বোঝা যাবে কে কীভাবে এটি করল।
এর আগে ২০২১ সালে কৃষি ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়। ওই বছরের ১৫ ডিসেম্বর ‘আইয়েলদাজ টার্কিশ সাইবার আর্মি’ নামে একটি গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করে। তখন ব্যাংককে সতর্ক করে একটি বার্তা দিয়েছিল হ্যাকাররা। ওই বার্তায় বলা হয়, ‘সাইট নিরাপত্তা দুর্বলতা বন্ধ করুন, অন্যথায় দূষিত হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।’ পিডিএফ ফাইলে বার্তাটি বসিয়ে দিয়ে তার নিচে তুরস্কের একটি পতাকাও দিয়েছিল হ্যাকাররা।