দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট পাস হচ্ছে আজ সোমবার। রোববার (২৫ জুন) বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ছাঁটাই প্রস্তাব উত্থাপনের মাধ্যমে জাতীয় সংসদে এই বাজেট পাস হবে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১ জুন জাতীয় সংসদে সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। প্রস্তাবিত বাজেটে অনুদান ব্যতীত সার্বিক ঘাটতি প্রাক্কলন করা হয়েছে দুই লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এটি বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ এবং জিডিপির ৫ দশমিক ২ শতাংশ। চলতি অর্থবছরে বাজেট ঘাটতির হার ছিল জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ। বাজেট ঘাটতি পূরণে আগামী বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে মোট এক লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে এক লাখ ২৭ হাজার ১৯০ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নিট এক লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা (দীর্ঘমেয়াদি ৮৬,৫৮০ কোটি টাকা ও স্বল্পমেয়াদি ৪৫,৮১৫ কোটি টাকা) এবং ব্যাংক-বহির্ভূত খাতের মধ্যে সঞ্চয়পত্র খাত থেকে ১৮ হাজার কোটি টাকা ও অন্যান্য খাত থেকে পাঁচ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হবে।