দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। এতে উভয়পক্ষ লাভবান হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের। আর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের মতে, যুক্তরাষ্ট্রকে নতুন করে ১০০ পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় লাভবান হবে বাংলাদেশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।
অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে আমরা সাড়া দিয়েছি। এটা আসলে উভয়পক্ষেরই লাভ হবে। উইন উইন সিচুয়েশন।
তিনি বলেন, দরপত্র উন্মুক্ত করে দেয়ায় প্রতিযোগিতা বাড়ছে। আগের চেয়ে কম দামে চাল, ডালসহ অন্যান্য পণ্য কেনা যাচ্ছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে কাজ চলছে।
বাণিজ্য বাড়াতে নানা বিষয় উল্লেখ করে পাঠানো গতকালের চিঠির বিষয়ে তিনি বলেন, এই চিঠির বিষয়ে এখনো কোনো উত্তর মেলেনি।
কে