দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, সরবরাহ ব্যবস্থা চালের মূল্যবৃদ্ধির জন্য দায়ী। এ বিষয়ে খাদ্য উপদেষ্টার সঙ্গে কথা বলবো। সাপ্লাই নিয়ে কথা হবে। চালের বাজার সহজীকরণের (দাম কমানোর) চেষ্টা করা হবে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানি খাতের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, রমজানে ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। এ অবস্থায় চালের বাজার নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, সরবরাহ ব্যবস্থা চালের মূল্যবৃদ্ধির জন্য দায়ী। এ বিষয়ে খাদ্য উপদেষ্টার সঙ্গে কথা বলবো। সাপ্লাই নিয়ে কথা হবে। চালের বাজার সহজীকরণের (দাম কমানোর) চেষ্টা করা হবে।
তার দাবি, বাজারে কিছু কিছু পণ্যে স্বস্তি এসেছে, কিছু পণ্যে আসেনি। এসব নিয়ে সরকার কাজ করছে।
পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনার ওপর গুরুত্বারোপ করে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ব্যবসার ক্ষেত্রে কেউ আমাদের বন্ধু নয়, সবাই প্রতিযোগী। এজন্য আমাদের পণ্যের বৈচিত্র্য আনতে হবে। নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কথা না ভেবে এক হয়ে কাজ করতে হবে।
/অ