• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

আরাকান আর্মির কবল থেকে মুক্ত ২ কার্গো জাহাজ টেকনাফে

দেশ টিভি ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৫, ১৩:৩৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি চার দিন পর আটক পণ্যবোঝাই কার্গো জাহাজ ছেড়ে দিয়েছে। আরাকান আর্মির কবল থেকে ছাড়া পেয়ে পণ্যবোঝাই দুই জাহাজ সোমবার বেলা ১১টার দিকে নাফ নদীর টেকনাফ স্থল বন্দরে এসে ভিড়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এর আগে, গত ১৬ ও ১৭ জানুয়ারি মিয়ানমারের জান্তা শাসিত রাজধানী ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থল বন্দরের উদ্দেশে দুই দেশের সীমান্ত বাণিজ্যের আওতায় পণ্য নিয়ে আসছিল তিনটি জাহাজ। জাহাজগুলো নাফ নদীর মন্ডু টাউনশীপের কাছাকাছি পৌঁছালে আরাকান আর্মি আটকে দেয়।

একই সময়ে অবশ্য আরাকান আর্মি শাসিত মন্ডু এলাকা থেকে মিয়ানমারের কাঠবোঝাই অপর একটি জাহাজ টেকনাফের স্থল বন্দরে আসার সুযোগ দেয় আরাকান আর্মি।

এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর সোমবার কালের কণ্ঠকে বলেন, ‘আরাকান আর্মি ইয়াঙ্গুন থেকে আসার পথে তিনটি পণ্যবাহী কার্গো জাহাজ গত ৪ দিন আটক রেখে আজ সোমবার সকালে ছেড়ে দিয়েছে। তবে দুইটি টেকনাফ স্থল বন্দরের জেটিতে এসে পৌঁছালেও এখনো অন্যটি আসেনি।’

তিনি জানান, কার্গো জাহাজগুলোতে বাংলাদেশি ব্যবসায়িদের অন্তত ৪০ কোটি টাকার প্রায় পঞ্চাশ হাজার বস্তা পণ্য রয়েছে।

আরাকান আর্মি জাহাজগুলো চার দিন পর ছেড়ে দেওয়ায় আমদানিকারক ব্যবসায়িদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

তিনি বলেন, সর্বশেষ দেড় মাস বন্ধ থাকার পর বড় চালানের পণ্য মিয়ানমার থেকে টেকনাফ বন্দরে এসে পৌঁছেছে। আমদানির পণ্য থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবে।

এ বিষয়ে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘পণ্যবাহী দুটি কার্গো জাহাজ বন্দরের জেটিতে ভিড়েছে। অন্য একটি জাহাজের খবর এখনো আমরা পাইনি।’

তিনি জানান, মিয়ানমার থেকে আসা বড় আকারের এসব জাহাজের পণ্য থেকে অনেক রাজস্ব আয় হবে। জাহাজ বোঝাই পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে সুপারি, শুটকি মাছ, জুতা-স্যান্ডেল, বরই, তেতুলসহ নানাবিধ আচার।

আরও পড়ুন

৬০০ টাকায় ইলিশ বিক্রি করবে সরকার

অন্তর্বর্তী সরকারের কোনো অর্থনৈতিক মেন্যুফেস্টো নেই: দেবপ্রিয়

উল্লেখ্য, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে গত বছরের ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যে মংডু টাউনশিপ আরাকান আর্মি দখলে নেয়। এরপর থেকে কোনো পণ্যবাহী জাহাজ বন্দরে আসেনি।

সর্বশেষ মিয়ানমার থেকে ৩ ডিসেম্বর টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ এসেছিল।

কে

  • জাহাজ
  • কার্গো
এ সম্পর্কিত আরও খবর
পদ্মা নদীতে জাহাজ-লঞ্চ সংঘর্ষ, আহত ১০ 
পদ্মা নদীতে জাহাজ-লঞ্চ সংঘর্ষ, আহত ১০ 
৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলছিল মার্কিন রণতরীতে 
৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলছিল মার্কিন রণতরীতে 
ঈদ উপলক্ষে ৩ জাহাজ উদ্বোধন
ঈদ উপলক্ষে ৩ জাহাজ উদ্বোধন
হরমুজ প্রণালি শত্রুদের জন্য বন্ধ, সীমিতভাবে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি ইরানের
হরমুজ প্রণালি শত্রুদের জন্য বন্ধ, সীমিতভাবে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি ইরানের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।