দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ৪ ব্যাংকসহ ৬ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।
যেসব ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে, সেগুলো হলো এক্সিম, ইউনিয়ন, আইসিবি ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এসআইবিএল ও গ্লোবাল ইসলামী ব্যাংক।
ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে খাদের কিনারায় যাওয়া এসব ব্যাংকে ‘অডিট’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাস্কফোর্স। অডিট চলাকালে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে।
প্রথম ধাপে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে অডিট শুরু হবে। এজন্য শনিবার (৪ ডিসেম্বর) ব্যাংকটির পরিচালক পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বলা হয়, এসব ব্যাংকের এমডিরা আগের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সময়ে ছিলেন, তাই তাদের দায়িত্বে রেখে অডিট প্রশ্নবিদ্ধ হতে পারে। এজন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
একটি নির্দিষ্ট সময়ে হওয়া সবধরনের লেনদেন যাচাই-পর্যালোচনা ও কোনো তথ্য মুছে ফেলা হয়েছে কিনা, তা দেখতে অডিটের সিদ্ধান্ত নিয়েছে টাস্কফোর্স। সেই সিদ্ধান্তে একমত হয়েছে বাংলাদেশ ব্যাংকও।
বিগত সরকারের আমলে এস আলম গ্রুপের সরাসরি নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককেও অডিটের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।
এফএইচ/