• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

দ্রব্যমূল্য খুব সহসা নিয়ন্ত্রণে আসবে বলে সরকার আশাবাদী

দেশ টিভি ডেস্ক
  ০৯ অক্টোবর ২০২৪, ০৯:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য খুব সহসাই নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছে সরকার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিষয়ে সরকার সচেতন রয়েছে। যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে খুব দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশাবাদী।’

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার পণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ-শৃঙ্খল তদারকি ও পর্যালোচনার জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। জেলা পর্যায়ে এসব টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা দেশের সব জেলা পর্যায়ে আলাদাভাবে কাজ করবে।

জেলায় জেলায় গঠিত দশ সদস্যের এই টাস্কফোর্সে সরকারি কর্মকর্তা ছাড়াও দু’জন ছাত্র প্রতিনিধি থাকবে বলে জানান তিনি।

অপূর্ব জাহাঙ্গীর আরো বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে। কোথাও অনিয়ম পেলে জরিমানা করা হচ্ছে।

শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে উল্লেখ করে উপ-প্রেস সচিব বলেন, ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ইতোমধ্যে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের অফিস থেকে আইপি ক্যামেরার মাধ্যমে মন্দিরগুলো সার্বক্ষণিক নজরদারি করা হবে।

তিনি বলেন, ৯৯৯ হটলাইন নাম্বার সার্বক্ষণিক সচল থাকবে। হটলাইনে ফোন করে যে-কেউ অভিযোগ জানাতে পারবে।

এর পাশাপাশি নিরাপত্তা জোরদারে পুলিশ ও র‌্যাবের টহল দল সার্বক্ষণিক কাজ করবে বলে জানান তিনি।

জুলাই-স্মৃতি ফাউন্ডেশন প্রসঙ্গে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ফাউন্ডেশনে হতাহতের তালিকা দেওয়ার জন্য পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজকে বলা হয়েছে। আগামী দু’দিনের মধ্যে তারা তালিকা দেবেন বলে জানিয়েছেন। এছাড়া এ সংক্রান্ত হালনাগাদ তথ্য দেওয়ার জন্য ১৬০০০-নাম্বারে একটা হটলাইন চালু করা হয়েছে বলেও জানান তিনি। উপ-প্রেস সচিব আরো জানান, ফাউন্ডেশনে অনুদান প্রদান বা কোন ধরনের তথ্য প্রদানের ক্ষেত্রে বিস্তারিত বিষয়াদি ফাউন্ডেশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায়- এমন প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব বলেন, আমরা এখনো এ বিষয়ে অবগত নই। তবে তাঁর অবস্থানের বিষয়ে সরকারের কাছে কী তথ্য আছে- পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে তা সংবাদমাধ্যমকে জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন

সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেয়া হবে: নাহিদ ইসলাম 

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর ব্যাংক হিসাব তলব 

বৌদ্ধ সম্প্রদায় যেন নির্বিঘ্নে কঠিন চীবর দান অনুষ্ঠান করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জিানান তনি।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

কে

  • দ্রব্যমূল্য
  • নিয়ন্ত্রণ
  • সরকার
এ সম্পর্কিত আরও খবর
ইমাম-মুয়াজ্জিনদের সুষ্ঠু বেতন কাঠামো তৈরিতে কাজ করছে সরকার
ইমাম-মুয়াজ্জিনদের সুষ্ঠু বেতন কাঠামো তৈরিতে কাজ করছে সরকার
সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’
সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’
জিমি কার্টারের মৃত্যুতে ড. ইউনূসের শোক
জিমি কার্টারের মৃত্যুতে ড. ইউনূসের শোক
রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ
রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।