দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের শিল্পগোষ্ঠী বারকোড গ্রুপের মালিক মরহুম নুরুল হকের বড় ছেলে মনজুরুল হক। বাবার মৃত্যুর পর মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন তিনি। সেই সময়ে নিজেকে মানসিকভাবে সুস্থ রাখতে এবং নতুন কিছু করার তাগিদে তিনি একটি কফিশপ শুরু করেন, যার নাম দেন বারকোড।
মনজুরুল হকের জন্ম ও বেড়ে উঠা সংযুক্ত আরব আমিরাতে এবং তিনি পড়ালেখা করেছেন সিঙ্গাপুরের থেমস বিজনেস স্কুল থেকে ব্যবসায় ব্যবস্থাপনায়। বারকোডের সফলতার পর সিদ্ধান্ত নেন চট্টগ্রামের মুরাদপুরে আরেকটি রেস্টুরেন্ট খোলার। নতুন রেস্টুরেন্টটির নাম দেন বারকোড সি-ফুড। প্রায় এক কোটি টাকার বিশাল ব্যয়ে রেস্টুরেন্টটির সজ্জা সম্পন্ন হয়েছিল এবং এর উদ্বোধন ছিল ২০১৫ সালের ২৩ মার্চ। কিন্তু উদ্বোধনের আগের দিন ২২ মার্চ রাতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ দুর্ভোগ তার মনোবল নষ্ট করতে পারেনি। তিনি পুনরায় রেস্টুরেন্টটি চালু করার সিদ্ধান্ত নেন এবং নতুন নাম দেন বারকোড অন ফায়ার!
বর্তমানে তার মালিকানাধীন রেস্টুরেন্টের সংখ্যা ২০টি, যার মধ্যে ১৫টি চট্টগ্রামে, ৫টি ঢাকায় এবং একটি ইউএইতে অবস্থিত। এখানকার রেস্টুরেন্টগুলো স্থানীয় ও আন্তর্জাতিক খাবার পরিবেশন করে এবং ৪০০ এর বেশি কর্মচারীকে নিয়োগ দিয়েছেন তিনি।