দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ফারজানা লালারুখ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিএসইসি ও বিআইসিএম শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, ফারজানা লালারুখকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা- ৫(২) মোতাবেক নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৪ বছর মেয়াদের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে জানানো হয়।
ফারজানা লালারুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ডিবিএইচ ফাইন্যান্সের একজন স্বতন্ত্র পরিচালক। এ ছাড়া তিনি ইনোভেটিভ ডেভেলপমেন্ট প্র্যাকটিশনারস থিংকার্স লিমিটেডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।
এফএইচ