দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ে ক্রলিং পেগ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এতে টাকার বিপরীতে ডলারের দাম এক লাফে ৭ টাকা বৃদ্ধি করে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের দর বেড়ে গেছে, ফলে খোলাবাজারেও ডলারের দাম ঊর্ধ্বমুখ।
বুধবার (৮ মে) খোলাবাজারে ডলার প্রতি বিক্রি হয়েছিল ১১৬ থেকে ১১৭ টাকায়। বৃহস্পতিবার নগদ ডলারের দর এক লাফে আরও ৮ টাকা বেড়ে ১২৫ টাকায় উঠেছে। কিন্তু, দাম বাড়লেও ক্রেতারা চাহিদা অনুযায়ী ডলার পাচ্ছেন না।
ডলার বিক্রেতারা জানান, খোলাবাজারে ডলার বিক্রির চেয়ে বিক্রেতাদের মনোযোগ বেশি কেনার প্রতি। সবাই চাচ্ছে গ্রাহক কাছ থেকে কম দামে ডলার কেনা যায় কিনা। তবে বিক্রির ক্ষেত্রে ১২৫ টাকার এর নিচে কেউ দিচ্ছে না। আগামী কয়েকদিন এমন অবস্থান চলবে বলেও ধারণা তাদের। তবে এদিন ব্যবসায়ীরা গ্রাহকদের থেকে সর্বোচ্চ ১২২ টাকা দরে ডলার কিনছেন।
সুমন নামে খোলাবাজারের আরেক বিক্রেতা বলেন, আমার কাছে গ্রাহকদের বিক্রির জন্য ডলার নেই। কেউ যদি তার কাছে বিক্রি করে তাহলে ১২১ টাকা রেট দেবেন, কিনলেই বা রেট কত? জানতে চাইলে বলেন, ডলার নেই, রেট দেব কিভাবে?
এদিকে সরকারি-বেসরকারি বেশ কয়েকটি ব্যাংকের ট্রেজারি বিভাগ সূত্রে জানা গেছে, যেসব শাখায় ডলার আছে তারা খুচরা বিক্রি করছে। তবে যে কেউ গেলেই ডলার পাবেন না- নিজস্ব ও পরিচিত গ্রাহককেই শাখাগুলো ডলার দিচ্ছি। আজকে বেশিরভাগ ব্যাংক খুচরায় প্রতি মার্কিন ডলার বিক্রি করেছে ১১৮ টাকায়।
অন্যদিকে খোলাবাজারে পাশাপাশি ব্যাংকের এলসি খোলার দরও বেড়েছে আড়াই থেকে ৩ টাকা। বুধবার ১১৫ টাকায় এলসি করছিল এরকম ব্যাংক বৃহস্পতিবার ১১৭ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা দর নিচ্ছে বলে জানা গেছে।
ডিপি/