দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টেলিযোগাযোগ খাতের গণশুনানির ব্যবস্থা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ৮ মে টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে এই গণশুনানির ব্যবস্থা করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিআরসির পক্ষ থেকে ‘টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম’ শীর্ষক গণশুনানির আয়োজন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গ্রাহক, বাংলাদেশের ভোক্তা সংঘ, পেশাজীবীসহ আগ্রহী যে কোনো ব্যক্তি মতামত জানাতে পারবেন। ৮ মে বেলা ১১টায় বিটিআরসি ভবনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। গণশুনানিতে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিদের অনলাইনে নিবন্ধন করতে হবে। এ বিষয়ে ব্যক্তি, প্রতিষ্ঠানের বক্তব্য, প্রশ্ন, উপদেশ আগামী ২৫ এপ্রিলের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। শুনানিতে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গ্রাহক, বাংলাদেশের ভোক্তা সংঘ, পেশাজীবীসহ অন্যান্যরা মতামত দিতে পারবেন। তবে কেউ যদি সেসময় স্বশরীরে উপস্থিত হতে না পারেন, সেক্ষেত্রে অনলাইনে যুক্ত থাকার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানায় বিটিআরসি।
কে