দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বলেছেন, অল্প কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকটের মাধ্যমে বাজার অস্থির করে। তারা ব্যবসায়ী সমাজের বদনাম তৈরি করে। এফবিসিসিআই তাদের দায়িত্ব নেবে না। তাদেরকে চিহ্নিত করে খুঁজে বের করতে সমিতি ও চেম্বারগুলোকে দায়িত্ব নিতে হবে।
শনিবার (মার্চ ৩০) রাজধানীর মৌলভী বাজারে অবস্থিত মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আমদানি, মজুদ, সরবরাহ, মূল্য ও বাজার পরিস্থিতির ওপর ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যবসায়ীরা খারাপ এই বদনাম ঘোচাতে হবে। যেসব ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিরতা তৈরি করছে, এফবিসিসিআই তাদের পাশে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তাদেরকে খুঁজে বের করে চিহ্নিত করতে হবে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে, যেন পুরো ব্যবসায়ী সমাজ তাদের কারণে বদনামের শিকার না হয়। এজন্য সমিতি ও চেম্বারগুলোকে এগিয়ে আসতে হবে। ২-১ জন ব্যবসায়ীর জন্য পুরো ব্যবসায়ী সমাজ কলঙ্কিত হতে পারে না। ব্যবসায়ীরা খারাপ, এই বদনাম ঘোচাতে হবে। এজন্য সমিতি ও চেম্বারগুলোকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, করোনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি ৩০ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছিলেন, যার সুবিধা ব্যবসায়ীরা পেয়েছেন। এ ধরনের ঘটনা বিশ্বের অন্য কোনো দেশে হয়নি।
এফবিসিসিআই সভাপতি আরও বলেন, বাজার ব্যবস্থাপনার জন্য ডিমান্ড ও সাপ্লাইয়ের তথ্য থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক পণ্যের বাজারে একটা অস্থিরতা তৈরি হয়েছিল। তবে ৬ মাস পর এখন পরিস্থিতি অনেকটা প্রশমিত হয়েছে। বাজার নিয়ন্ত্রণে খেয়াল রাখতে হবে সাপ্লাই চেনে যেন কোনো ঘাটতি না থাকে। বর্তমানে বাজার অনেকটাই সহনীয়। পেঁয়াজ-আলুর বাজারসহ কাঁচামালের দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
কে