দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কয়েক দিন ধরেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি ছিল। দাম কমানোর জন্য সরকার নানা উদ্যোগের পাশাপাশি বেশ কয়েকটি পণ্যের শুল্ক কমালেও এর কোনো প্রভাব নেই বাজারে। রমজানের শুরুতেই বাজারে অস্বস্তি দেখা দিয়েছে।
সোমবার (১১ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা বড় আকারের এক হালি লেবুর দর হাঁকছেন ৮০ টাকা। অর্থাৎ প্রতি পিস লেবু ২০ টাকা। আকারে ছোট লেবুর পিস কেনা যাচ্ছে ১২ থেকে ১৫ টাকায়।
বিক্রেতারা বলছেন, দুদিনের ব্যবধানে প্রতি হালি লেবু ২০-৩০ টাকা, বেগুন ও শসা কেজিপ্রতি ২০ টাকা বেড়েছে। ইফতারে ব্যবহার হয় এমন অনেক পণ্যের দামও বেড়েছে। রমজানে বেশি ব্যবহার হয় এমন বেশির ভাগ কাঁচা পণ্যের দাম বাড়তির দিকে।
এদিকে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ১১০ টাকা। গত বছর রোজার আগে একই পেঁয়াজের কেজি ছিল ৪০ টাকার মধ্যে। এবার রোজায় দাম বেড়েছে ব্রয়লার মুরগির। কেজিতে ২০-৩০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ২২০ থেকে ২৩০ টাকায়।
এছাড়া বেড়েছে মসুর ডাল, অ্যাংকর ডাল, মুগডাল, ছোলা, চিনি, সোনালি মুরগি, গরুর মাংস, মাছ, বেগুনসহ বিভিন্ন ধরনের সবজি, ধনেপাতা ও ফলের দাম। কমেছে শুধু সয়াবিন তেলের দাম।
বাজারঘুরে দেখা যায়, মানভেদে প্রতিকেজি বেগুনের দাম ২০ থেকে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত। শসার কেজি ১০০ টাকা।
ক্রেতারা বলছেন, অন্যান্য দেশে রোজা এলে পণ্যের দাম কমানো হয়। বাংলাদেশে বাড়ে।
এদিকে নতুন করে ছোলার দাম কেজিতে বেড়েছে ৭ টাকা। ভারতীয় মসুর ডাল কেজিতে ২-৩ টাকা বেড়েছে। বাড়তি দরের তালিকায় আছে চিনিও। প্রতি কেজি বিক্রি হচ্ছে দেড়’শ টাকার ওপরে। বেড়েছে খেজুরের দামও।
টিসিবির হিসেবে, সাধারণ মানের খেজুরের সর্বনিম্ন দর এখন ২৮০ টাকা, যা এক সপ্তাহ আগেও ২৫০ টাকা ছিল। ফলের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে।
জেডএ