দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হতে যাচ্ছেন মো. খুরশীদ আলম ও ড. মো. হাবিবুর রহমান। দুই শূন্য পদের বিপরীতে আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন তারা। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগ সংক্রান্ত নথিতে সই করে আদেশ জারির জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছেন বলে জানা গেছে।
মো. খুরশীদ আলম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং ড. মো. হাবিবুর রহমান প্রধান অর্থনীতিবিদ। এখন দু’জনকেই নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে ডেপুটি গভর্নরের চুক্তিভিত্তিক পদে যোগদান করতে হবে।
নীতি অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে সরকার কর্তৃক নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। ২০১৯ সালের ১১ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ডেপুটি গভর্নর পদে যোগ্যতা ও নিয়োগ পদ্ধতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী ডেপুটি গভর্নর নিয়োগের জন্য সরকার বাছাই কমিটি গঠন করতে পারবেন অথবা সরকার স্বীয় বিবেচনায় ওই পদে যে কোনো ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারবেন।
২ ফেব্রুয়ারি একেএম সাজেদুর রহমান খান এবং ২৩ ফেব্রুয়ারি আবু ফরাহ মো. নাছেরের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর এ দু’টি পদ খালি হয়। আবু ফরাহ মো. নাছের পলিসি অ্যাডভাইজার হিসেবে আগামী এক বছরের জন্য নিয়োগ পাচ্ছেন।
এফএইচ