দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক।
তিনি বলেন, সোমবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর লাগেজ বেল্ট এলাকার ফ্রি টেলিফোন বুথের পার্শ্ববর্তী লাল রঙয়ের প্লাস্টিকের ডাস্টবিনের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি দন্ড সদৃশ্য সন্দেহজনক বস্তু পাওয়া যায়।
এরপর বিমানবন্দরে কর্মরত সব সংস্থার উপস্থিতিতে মোড়ানো দুটি বস্তুর ভেতর থেকে লুকানো অবস্থায় ১০টি সোনার বার (১১৬ গ্রাম করে প্রতিটি বার) পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
জিয়াউল হক আরও জানান, উদ্ধার স্বর্ণের বারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বর্ণের বারগুলো কাস্টমসের গুদামে জমা দেওয়া হয়েছে।