দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভরা মৌসুমেও শীতকালীন সবজির বাজার চড়া রয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র।
এ সময় দেখা যায়, সিম ৬০-৭০ টাকা, বেগুন ৮০-৯০, টমেটো আগের দামে ৬০ টাকা করে বিক্রি হচ্ছে।
এছাড়া অপরিবর্তিত আছে ফুলকপি বাঁধাকপির দাম। প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। নতুন আলু বিক্রি হচ্ছে ৫ টাকা কমে ৩০ টাকায়, ভেন্ডি ১০০ টাকা, পটল ১৮০ টাকা, চিচিঙ্গা ৬০, লাউ ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
চালের ঊর্ধ্বমুখী দাম এখনও বিরাজমান। দামে নেই কোনো পরিবর্তন। ২৮ চাল বিক্রি হচ্ছে ৫৪ টাকায়, মোটা চাল ৫০, নাজিরশাইল ৭৬, কাটারি ১২২, পারি ৫২ টাকা কেজি। ডিমের দাম ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫ টাকা।
রমজানের ভোগ্যপণ্য ছোলা প্রকারভেদে ৯৫ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। মসুরের ডাল বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৩০ টাকায়। সয়াবিন তেল লিটার প্রতি ১৭০ টাকায়, লাল চিনির কেজি ১৬০ আর সাদা চিনি ১৪০। খেজুর প্রকারভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ১৪০০ টাকায়।
আর চিড়া প্রকারভেদে ৬০ থেকে ৭০ টাকা, খোলা মুড়ি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
জেডএ