দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংক সহায়তা করবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই শেখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক জানিয়েছে দেশের আর্থিক খাতে সংস্কার দরকার। এ বিষয়ে তারা সহযোগিতা করতে প্রস্তুত। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নে সার্বিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন।
কোন কোন বিষয়ে সংস্কার করা হবে জানতে চাইলে সুনিদির্ষ্ট কোনো খাত উল্লেখ না করে তিনি বলেন, সার্বিকভাবেই সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে।
এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এ দেশের আর্থিক খাতের মুদ্রা বিনিময় হার, মুদ্রানীতি, সুদের হার সংস্কারের পাশাপাশি মূল্যস্ফীতি কমানোর কার্যকর উদ্যোগ নিতে বলেন।
আরএ