দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ববাজারে আবারও বেড়েছে সোনার দাম। সোমবার (৪ ডিসেম্বর) প্রতি আউন্স সোনার দাম বেড়ে ২ হাজার ১১১ ডলার হয়। এতে গত শুক্রবার হওয়া সর্বোচ্চ দামের রেকর্ড ভেঙে গেছে। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সোনার সঙ্গে সঙ্গে বেড়েছে ক্রিপ্টো কারেন্সির দামও। ক্রিপ্টো কারেন্সি বিটকয়েনের দাম এ বছর প্রথমবারের মতো ৪০ হাজার ডলার পার করেছে। সোমবার ৪২ হাজার ডলারে লেনদেন হয়েছে বিটকয়েন।
এদিকে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, সর্বোচ্চ দাম স্পর্শ করার পর ২ হাজার ৬৪ ডলার প্রতি আউন্সে নেমে আসে সোনার দাম।
তুলনামূলক সুরক্ষিত হওয়ায় সোনার প্রতি ঝুঁকছেন বিনিয়োগকারীরা। তারা আশা করছেন, যুক্তরাষ্ট্রের ফেডসহ আগামী বছর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো ঋণের সুদহার কমাবে। তাই বেড়েছে সোনার দাম। এতে দুর্বল হয়েছে ডলার।
এও