দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বাজারে আলুর দামে লাগাম টানতে এবার ভারত থেকে ৭৪ টন আলু আমদানি করেছে সরকার।
গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে তিনটি ট্রাকে ১,৪৮০ বস্তায় ৭৪.১ টন আলু বেনাপোল বন্দরে প্রবেশ করে। তবে গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) সরকারি ছুটি থাকায় শনিবার (২ ডিসেম্বর) আলুর চালানটি ছাড়ের কাজ সম্পন্ন হয়।
আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্ট্রিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশ। রপ্তানিকারক পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস ভারত।
জানা যায়, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেওয়ার পর ৭৭টি আবেদনের বিপরীতে সরকার ১২ আমদানিকারককে ভারত থেকে প্রায় ৫০ হাজার টন আলু আমদানির অনুমতি দিয়েছে।
কাস্টমস জানিয়েছে, প্রতি মেট্রিক টন আলুর কাস্টমস শুল্কায়ন মূল্য ১৮০ ডলার। সে হিসাবে মেট্রিক টন প্রতি আলুর ডিউটি দিতে হচ্ছে ৬৬৮৯.৫০ টাকা। সে মোতাবেক প্রতি কেজি আলুতে ডিউটি দিতে হচ্ছে ৬.৭০ টাকা।
আলু কেনা, এল সি খরচ এবং ডিউটিসহ প্রতি কেজি আলুতে আমদানি কারকের খরচ পড়ছে প্রায় ২৯ টাকা। ফলে বাজারে ৩০-৩২ টাকায় সরবরাহ করা সম্ভব হবে। ফলে দেশের বাজারে আলুর দাম কমে আসবে বলে আশা সংশ্লিষ্টদের।
ডিপি/