দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারাদেশে এক কোটি কার্ডধারী নিম্ন আয়ের ক্রেতাদের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) থেকে শুরু হওয়া পণ্যের তালিকায় থাকছে না পেঁয়াজ।
রাজধানীর মালিবাগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কার্যক্রম উদ্বোধন করবেন। গতকাল বুধবার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। উপকারভোগীরা ৭০ টাকা দরে সর্বোচ্চ ১ কেজি চিনি কিনতে পারবেন।
তবে, প্রাপ্যতাসাপেক্ষে নির্দিষ্ট কয়েকটি স্থানে চিনি বিক্রি করা হবে। কোন কোন এলাকায় চিনি বিক্রি হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
কেএইচ