দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ব্যাংকিং খাতে ঋণের সুদহার নয়-ছয় খুবই একটি কার্যকর ভূমিকা রেখেছে। এটি করা না হলে খেলাপি ঋণের অঙ্ক আরও বেড়ে যেত। পরে ব্যাংকিং খাত খুঁজে পাওয়া যেতে না। পাশাপাশি শেষ হয়ে যেত বড় ও ছোট সব শিল্পগুলো। এতে মানুষের খাবার দাবারেও বড় ধরনের সমস্যা হতো।
রোববার (২২ অক্টোবর) সর্বজনীন পেনশন স্কিমের তহবিল ট্রেজারি বন্ডে বিনিয়োগ অনুষ্ঠানে এ কথা বলেছেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান খেলাপি ঋণ একটি সীমানার মধ্যে আছে। সেটি রাখা সম্ভব হতো না যদি সুদ নয়-ছয় কার্যকর করা না যেত। আর এটি বাস্তবায়ন না করার জন্য ব্যবসায়ীরা প্রচণ্ড চাপ দিয়েছিল। ব্যবসায়ীরা প্রথমে সুদ হার ছয়-নয় এর বিপক্ষে ছিল। আমাকে করতে দিতে চায়নি।
অর্থনীতি এগিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, দেশে অনেক বিষয় এখন অনাবিস্কৃত আছে। সেগুলো আবিস্কার করতে হবে। এর মধ্যে একটি পেনশন স্কিম ছিল। অনাবিস্কৃত বিষয়গুলো আবিস্কার করতে না পারলে বিশ্ব অর্থনীতি যেভাবে এগোচ্ছে সে তুলনায় আমরা পিছিয়ে পড়বো। আবিস্কারর ক্ষেত্রে দীর্ঘ দিন ধরে বলা হচ্ছে, সমস্যা আছে সেগুলো কি প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন সমস্যাগুলো সমাধান করার কারণেই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভাল আছে।
মূল্যস্ফীতি নিয়ে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি কমাতে হবে, খাদ্যের মূল্যও কমাতে হবে। এ কাজটি আমরা অবশ্যই করবো। আমাদেরও চিন্তা চেতনায় এটি আছে কিভাবে সেটি কমানো যায়।
এফএইচ