• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য
বৈচিত্রের মধ্যে উৎকর্ষ

সমুদ্র বাণিজ্য থেকে বহুমুখী খাতে সাফল্য কর্ণফুলী গ্রুপের

জান্নাতুল মোহনা
  ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

সময়ের ক্যানভাসে ৭২ বছরের মহাকাব্যিক পথচলা! দেশের জন্ম ও অর্থনীতির বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের মেলে ধরেছেন সমৃদ্ধির শিখরে। ১৯৫৪ সালে প্রয়াত স্বপ্নদ্রষ্টা হেদায়েত হোসেন চৌধুরীর হাত ধরে জন্ম নেয়া ঐতিহ্যবাহী শিল্পগোষ্ঠী—কর্ণফুলী গ্রুপ। আজ এক মহীরুহ। বন্দর, শিপিং, লজিস্টিকস থেকে শুরু করে গণমাধ্যম, অটোমোবাইল, স্বাস্থ্যসেবা, আবাসন, আর্থিকসেবা, বিপণন—দেশের অর্থনীতির প্রতিটি হৃদস্পন্দনে মিশে আছে শিল্প গ্রুপটির নাম। চলুন দেখে নেই ৭২ বছরের সেই গৌরবময় ও সংগ্রামী পথচলার ইতিহাস।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সাল ১৯৫৪ । বাংলাদেশ তখনো স্বাধীনতার সূর্য দেখেনি। তৎকালীন পাকিস্তানের বৈরী ও বৈষম্যমূলক বাণিজ্যিক পরিবেশে বাঙালি উদ্যোক্তাদের মাথা তুলে দাঁড়ানো ছিল প্রায় অসম্ভব চ্যালেঞ্জের। এমনই কঠিন বাস্তবতায় এগিয়ে আসেন একজন হেদায়েত হোসেন চৌধুরী। যিনি ৫০ এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতোকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী। ছিলেন সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। তিনি ভাষা সৈনিক। সেসময় ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার দুঃসাহসী সিদ্ধান্ত নেন হেদায়েত হোসেন চৌধুরী। বন্দরনগরী চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনা আর খরস্রোতা কর্ণফুলী নদীর অবিরাম বহমানতাকে বুকে ধারণ করে প্রতিষ্ঠানের নাম রাখেন কর্ণফুলী।

শুরুটা ছিল সীমিত পরিসরে, চোখে ছিল আকাশছোঁয়া স্বপ্ন। ধীরে ধীরে অর্থনীতির গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করে কর্ণফুলী গ্রুপ।

শুধু নিজের ব্যবসা প্রতিষ্ঠা করেই থেমে থাকেননি হেদায়েত হোসেন চৌধুরী। তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি ব্যবসায়ীদের অধিকার আদায়ে তাদের ঐক্যবদ্ধ করতেও রেখেছিলেন অগ্রণী ভূমিকা। ১৯৫০-এর দশকে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠার অন্যতম রূপকার হেদায়েত হোসেন চৌধুরী। ব্যবসায়িক নেতৃত্বের পাশাপাশি বাঙালি উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিলেন ক্ষণজন্মা এই মানুষটি।

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হলো দেশ। নতুন বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত হলো সম্ভাবনার নবদিগন্ত। সেই ধারাবাহিকতায় ডানা মেলে কর্ণফুলী গ্রুপ। বিশেষ করে শিপিং ও শিপিং এজেন্সি ব্যবসায় যুক্ত হয়ে দেশের বন্দর ও সমুদ্রবাণিজ্যের প্রাণকেন্দ্রে নিজেদের অপরিহার্য করে তোলে প্রতিষ্ঠানটি। শিপিং ব্যবসায় দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে আধিপত্য বিস্তার করে।

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখা, উত্তাল সমুদ্রপথে পণ্য পরিবহন, বন্দরসংশ্লিষ্ট কার্যক্রম, জাহাজ পরিচালনা এবং এয়ার কার্গো সেবা—সবখানেই রয়েছে গ্রুপটির সক্রিয় ও দক্ষ পদচারণা। যার সবচেয়ে গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত রচিত হয় ২০২০ সালে। দীর্ঘ বিরতির পর কর্ণফুলী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এইচআর লাইনস এর হাত ধরে বাংলাদেশের লাল-সবুজ পতাকাবাহী দুটি জাহাজ—‘সাহারে’ এবং ‘সারেরা’—বুক চিতিয়ে ভাসিয়ে দেয় আন্তর্জাতিক রুটের নীল জলরাশিতে। দেশের শিপিং খাতে বেসরকারি উদ্যোক্তাদের সক্ষমতা ও জাতীয় গৌরবের এক অবিস্মরণীয় মাইলফলক হয়ে আছে এই অর্জন।

সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে কর্ণফুলী গ্রুপ কেবল সমুদ্র বা বন্দরেই সীমাবদ্ধ থাকেনি; তাদের ব্যবসার পরিধি ছড়িয়েছে মানুষের জীবনের নানান অনুষঙ্গে। অটোমোবাইল, মোটরসাইকেল, লুব্রিকেন্টস, গণমাধ্যম ও প্রকাশনা, স্বাস্থ্যসেবা, রিয়েল এস্টেট, সাধারণ বীমা, ট্রাভেল, বিপণন ও পণ্য বিতরণসহ বহুমুখী খাতে আজ প্রতিষ্ঠানটির সরব ও শক্তিশালী উপস্থিতি।

বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর সাথে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে দেশের বাজারে আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা পৌঁছে দিচ্ছে কর্ণফুলী গ্রুপ। ব্যবসার বহুমুখীকরণ আর নতুন বাজার অনুসন্ধানের দূরদর্শী কৌশলই সাত দশক ধরে প্রতিষ্ঠানটিকে রেখেছে সাফল্যের শীর্ষবিন্দুতে।

একজন স্বপ্নদ্রষ্টার হাত ধরে যে যাত্রার সূচনা হয়েছিল, প্রজন্ম থেকে প্রজন্মে তা আজ আরো সমৃদ্ধ ও গর্বিত ব্যবসায়িক উত্তরাধিকারে পরিণত হয়েছে। প্রতিষ্ঠাতার দেখানো পথ ধরে পরবর্তী প্রজন্মও এগিয়ে নিয়েছে ব্যবসার ঝান্ডা। এখন তৃতীয় প্রজন্ম হামদান হোসেন চৌধুরী, রাইমা চৌধুরী এবং আরাজ চৌধুরীর অংশগ্রহণেও প্রসারিত হচ্ছে গ্রুপটির কার্যক্রম।

আরও পড়ুন

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

প্রতিষ্ঠানটির দর্শন—‘বৈচিত্র্যের মধ্যে উৎকর্ষ’। অর্থাৎ, একক কোনো খাতের ওপর নির্ভরশীল না হয়ে বহুমুখী খাতে দক্ষতা, সেবার সর্বোচ্চ মান ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সক্ষমতা গড়ে তোলাই কর্ণফুলীর মূল চালিকাশক্তি।

১৯৫৪ সালে হেদায়েত হোসেন চৌধুরী যে স্বপ্নের বীজ বুনেছিলেন, সময়ের পরিক্রমায় তা আজ বাংলাদেশের অর্থনীতির এক বিশাল শক্তিতে রূপ নিয়েছে। স্বাধীনতার আগের সেই প্রতিকূল পরিবেশে একজন বাঙালি উদ্যোক্তার সাহসী পদচারণা আজও কর্ণফুলী গ্রুপের ইতিহাসে আবেগঘন গৌরবময় অধ্যায়। ৭২ বছরের এই সোনালি ঐতিহ্যকে পুঁজি করে আগামী দিনের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে আরও বড় অবদান রাখবে কর্ণফুলী গ্রুপ।

কে

  • কর্ণফুলী
এ সম্পর্কিত আরও খবর
কর্ণফুলী চ্যানেলে ৪০ টন সিমেন্টসহ আটক ৮, কার্গো বোট জব্দ
কর্ণফুলী চ্যানেলে ৪০ টন সিমেন্টসহ আটক ৮, কার্গো বোট জব্দ
কর্ণফুলী নদীতে ট্রলারডুবিতে দুই জেলে নিখোঁজ 
কর্ণফুলী নদীতে ট্রলারডুবিতে দুই জেলে নিখোঁজ 
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৪
কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ নিহত ৪
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X