দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিনের পোশাক শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের পর ন্যূনতম মজুরি নির্ধারণ ১৭ হাজার টাকা। তবে ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত কর্মঘণ্টাসহ শ্রমিকদের মাসিক বেতন ২৫ হাজার টাকা ছাড়িয়ে যাবে। ব্যয়ের চাপে ছোট ব্যবসায়ীরা কারখানা বন্ধের চিন্তা করছেন। এদিকে, শ্রমিক নেতারা বলছেন, শনিবারের মধ্যে শ্রমিক বিক্ষোভ প্রত্যাহার না হলে ধরে নিতে হবে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত। অর্থনীতিবিদররা বিশৃঙ্খলা এড়াতে স্থায়ী মজুরি কমিশন গঠনের তাগিদ দেন।
মজুরি বোর্ডের সিদ্ধান্তে পোশাক শ্রমিকদের চারটি গ্রেডে ঠিক হয়েছে নতুন বেতন। এতে সর্বনিম্ন চতুর্থ গ্রেডে মজুরি হবে ১৭ হাজার টাকা। তৃতীয় গ্রেডে ১৯, দ্বিতীয় গ্রেডে ২০ এবং প্রথম গ্রেডে বেতন বেড়ে হবে সাড়ে ২১ হাজার টাকা। ২০২৩ সালে চতুর্থ গ্রেডের মজুরি ছিল সাড়ে ১২ হাজার টাকা। তিন বছরের ব্যবধানে যা প্রথম গ্রেডে ৬ হাজার ৪৫৬ টাকা ও চতুর্থ গ্রেডে বেড়েছে সাড়ে ৪ হাজার টাকা।
তবে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৫ হাজার ৭০০ টাকা যা ঘোষিত মজুরির চেয়ে ১ হাজার ৩০০ টাকা বেশি। অন্যদিকে, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা। তবে শ্রমিক নেতা বাবুল আখতার বলছেন, শনিবারের মধ্যে বিক্ষোভ প্রত্যাহার না হলে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত এটা স্পষ্ট হবে।
এদিকে, বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদ ও সহ সভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী বলছেন, ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরির সঙ্গে ওভারটাইম যুক্ত হলে শ্রমিকদের মাসিক বেতন ২৫ হাজার টাকা ছাড়িয়ে যাবে। এতে উৎপাদন ব্যয় বাড়বে, চাপে পড়বে পোশাক খাত। এতে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন ছোট ব্যবসায়ীরা।
এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত ও তা নির্ধারণের প্রক্রিয়া নিয়েও উঠেছে প্রশ্ন। মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা এড়াতে স্থায়ী মজুরি কমিশন প্রয়োজন বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। আর গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলছেন, মূল্যস্ফীতি কমাতে হবে।
আগামীতে মজুরি বোর্ড গঠনের আগে সরকারের হাতে শিল্পের, অর্থনীতির ও শ্রমিকদের এলাকাভিত্তিক হালনাগাদ তথ্য থাকা জরুরি বলেও মনে করছেন অর্থনীতিবিদরা।
কে