দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে রাজধানীতে চলছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। সাত দিনের এ আয়োজনে অংশ নিয়েছেন সারাদেশের প্রায় সাড়ে তিনশ উদ্যোক্তা, যাদের ৬০ শতাংশই নারী। পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ব্যাংকঋণের সুযোগ পেয়ে আশাবাদী উদ্যোক্তারা। আগের ১২টি জাতীয় মেলায় পণ্য বিক্রি ও ক্রয়াদেশ মিলিয়ে লেনদেন হয়েছে ১৮১ কোটি টাকার। উদ্যোক্তাদের বিকাশে আরও উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক।
হাতে তৈরি নান্দনিক পণ্য, চামড়া ও পাটের সামগ্রী, দেশীয় পোশাক, গয়না, প্রসাধনী বৈচিত্র্যময় দেশীয় পণ্যের সমাহারে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছে সাত দিনের জাতীয় এসএমই মেলা।
এবারের মেলায় অংশ নিয়েছেন সারাদেশের প্রায় সাড়ে তিনশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। এর মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি ক্রেতাদের কাছে পৌঁছানোর নতুন সুযোগ দেখছেন তারা।
পণ্য প্রদর্শনীর পাশাপাশি ক্রেতা-বিক্রেতার সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে মেলায়। মান, বৈচিত্র্য ও দাম বিবেচনায় কেনাকাটা করছেন দর্শনার্থীরা। তবে বাজারে প্রতিযোগিতা বাড়াতে দেশীয় পণ্যের গুণগত মান ও সাশ্রয়ী দাম নিশ্চিতের ওপর জোর দিচ্ছেন ক্রেতারা।
দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। শিল্প খাতের ৮৫ শতাংশ কর্মসংস্থানও এ খাতে। ২০১২ সাল থেকে ১২টি জাতীয় মেলায় প্রায় চার হাজার উদ্যোক্তা ৭২ কোটি টাকার পণ্য বিক্রি করেছেন, পেয়েছেন ১০৯ কোটি টাকার ক্রয়াদেশ। বিক্রি ও অর্ডার বাড়াতে আরও উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
পুঁজির সংকট কাটাতে মেলায় যুক্ত হয়েছেন ২৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সমঝোতা হলে মেলা থেকেই করা যাবে ঋণের আবেদন।
কে