দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শীত মৌসুম সামনে রেখে নতুন মডেলের স্মার্ট গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে ওয়ালটন। সর্বাধুনিক প্রযুক্তি ও বিভিন্ন সুবিধাসম্পন্ন এসব পণ্যের মধ্যে রয়েছে ওয়াই-ফাই ও ভয়েস কমান্ডে নিয়ন্ত্রণযোগ্য স্মার্ট গিজার এবং এয়ার কুলার ও হিউমিডিফায়ার সুবিধাযুক্ত কম্বো রুম হিটার।
বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ওয়ালটনের নতুন মডেলের হোম অ্যাপ্লায়েন্সেস উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।
অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
ওয়ালটনের নতুন গিজার মডেলগুলোর মধ্যে রয়েছে ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম, ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স এবং ৩০ লিটারের সুপ্রিম। অ্যাকুয়াওয়ার্ম মডেলে রয়েছে ওয়াই-ফাই সংযোগ, স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণের সুবিধা। অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের সাহায্যেও এটি নিয়ন্ত্রণ করা যাবে। ক্রিস্টাল ফ্লেক্স মডেলে রয়েছে ডুয়াল মাউন্টিং সুবিধা ও দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা। আর সুপ্রিম মডেলটি তৈরি করা হয়েছে উচ্চ তাপমাত্রা ও চাপ সহনশীল প্লাস্টিক বডিতে।
এ ছাড়া ট্রিপল লেয়ার, ডাবল লেয়ার, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিকসহ বিভিন্ন মডেলের ইলেকট্রিক কেটলি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। নতুন কম্বো রুম হিটারে ঘর গরম করার পাশাপাশি এয়ার কুলার ও হিউমিডিটি নিয়ন্ত্রণের সুবিধা রয়েছে। ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও আব্দুল্লাহ-আল-জুনায়েদ বলেন, ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের প্রত্যেকটি পণ্যই বিএসটিআইর মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। শীত উপলক্ষ্যে বাজারে নিয়ে আসা ওয়ালটনের নতুন মডেলের গিজারগুলোতে মরিচা প্রতিরোধী ও পানির খনিজ আস্তরণ জমা প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, সিএফসি-মুক্ত পিইউ থার্মাল ইনসুলেশনের মাধ্যমে উন্নত তাপ নিরোধক ও অগ্নি-প্রতিরোধী সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। অতিরিক্তি গরমে বিস্ফোরণের দুর্ঘটনা প্রতিরোধে নতুন মডেলের গিজারে রয়েছে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
এছাড়া, গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় ওয়ালটনের ইলেকট্রিক কেটলিতে ব্যবহার করা হয়েছে ঞন্ধঠ ঝন্ধউ কর্তৃক পরীক্ষিত ঋঈগ (ঋড়ড়ফ ঈড়হঃধপঃ গধঃবৎরধষ) সনদপ্রাপ্ত ফুড গ্রেডেড ম্যাটরিয়ালস। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সেসে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির সংযোজনের পাশাপাশি ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব সব ম্যাটেরিয়ালস।
অনুষ্ঠানে উন্মোচন করা ওয়ালটনের ৪৫ লিটার ধারণক্ষমতার অ্যাকুয়াওয়ার্ম মডেলের স্মার্ট গিজারটি হাতের স্পর্শ ছাড়াই অ্যালেক্সা ও গুগল হোম এর সাহায্যে ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি আইওটি বেজড নতুন এই স্মার্ট গিজার ওয়ালটন স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের অ্যাপের সাহায্যে মোবাইল ফোনের মাধ্যমে যেকোন স্থান পরিচালনা করা যাবে। এছাড়া ওয়ালটনের নতুন মডেলের গিজারে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির মাধ্যমে অটোমেটিক কাট-অফ সুবিধা সংযুক্ত করা হয়েছে। বর্তমানে ওয়ালটন গিজারে গ্রাহকদের ৭ বছরের ওয়ারেন্টি সুবিধা দেয়া হচ্ছে।
শীত উপলক্ষ্যে বাজারে নিয়ে আসা ওয়ালটনের নতুন কম্বো মডেলের রুম হিটারটিতে এয়ার কুলার ও এয়ার হিউমিডিটি সুবিধাও রয়েছে। ফলে এটি তীব্র শীতে ঘর গরম রাখতে ব্যবহার করা যাবে। আবার অত্যধিক গরমের সময়েও ঘরের বাতাস শীতল রাখতে সাহায্য করবে।
এমজে