দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বাজারে ৫ হাজার ৪৮২ টাকা বেড়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এতে বলা হয়, নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৩৪১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৭৩ টাকা।
সনাতনী পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।