দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের এফ-কমার্স উদ্যোক্তা, ক্ষুদ্র বিক্রেতা এবং স্থানীয় ব্যবসাকে ডিজিটাল বাণিজ্যে আরো সুদৃঢ় করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বাধীন মার্কেটপ্লেস ‘ই-সওদা’। জটিল ও ব্যয়বহুল ই-কমার্স ওয়েবসাইটের সহজ বিকল্প হিসেবে তৈরি এই প্ল্যাটফরমটি যেকোনো এফ-কমার্স পেজ বা ক্ষুদ্র ব্যবসাকে সরাসরি নিজস্ব অনলাইন শপ চালুর সুবিধা দিচ্ছে।
বাংলাদেশের বহু এফ-কমার্স উদ্যোক্তা ও ছোট ব্যবসার জন্য নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং ডোমেইন-হোস্টিংয়ের নিয়মিত খরচ সামলানো অত্যন্ত কষ্টসাধ্য। এই চ্যালেঞ্জের কথা মাথায় রেখে ই-সওদা এফ-কমার্স বিক্রেতাদের জন্য নিয়ে এসেছে নিজস্ব অনলাইন স্টোর, অর্গানাইজড সেলার ড্যাশবোর্ড এবং সম্পূর্ণ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। এর ফলে আলাদা ওয়েবসাইট ছাড়াই উদ্যোক্তারা একটি প্রফেশনাল ব্র্যান্ড প্রেজেন্স তৈরি করতে পারছেন।
উদ্বোধনী উপলক্ষে ‘আর্লি বার্ড লঞ্চ অফার’ ঘোষণা করেছে ই-সওদা।
এই স্পেশাল লঞ্চ অফারের আওতায় এফ-কমার্স উদ্যোক্তা ও বিক্রেতারা সম্পূর্ণ বিনামূল্যে তাদের শপ সেটআপ করতে পারছেন। বিনামূল্যে আর্লি বার্ড প্যাকেজে থাকছে ২০টি পর্যন্ত অ্যাক্টিভ লিস্টিং, ৫টি ফিচার্ড লিস্টিং, শপ পারফরম্যান্স অ্যানালিটিক্স এবং অনলাইন অর্ডার পরিচালনার পূর্ণাঙ্গ সুবিধা।
এফ-কমার্স ব্যবসাকে আরো সুসংগঠিত ও প্রসারিত করতে ক্ষুদ্র উদ্যোক্তা এবং মার্চেন্টদের অবিলম্বে ই-সওদাতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.esawda.com অথবা ইমেইল করুন [email protected] ঠিকানায়।
এমজে