দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে দীর্ঘমেয়াদে সুদের হার উচ্চপর্যায়ে থাকতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে। একই সঙ্গে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ১টা ২১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৯৫ দশমিক ৭৫ ডলারে নেমে আসে। অন্যদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার চুক্তির দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১১২ দশমিক ১০ ডলারে দাঁড়ায়।
বার্তা সংস্থা রয়টার্সকে ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, ‘তেলের দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকলে মূল্যস্ফীতির আশঙ্কা আরও জোরালো হবে। এতে দীর্ঘমেয়াদে সুদের হার বেশি থাকার সম্ভাবনা বাড়বে, যা স্বর্ণের বাজারে মন্দার অন্যতম কারণ।’
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৬ দশমিক ০৬ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৯৪ দশমিক ৯৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬১ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
এমএম/