• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

পান রপ্তানিকারক সমিতির লাগাম টানল বাণিজ্য মন্ত্রণালয়

বাণিজ্য, দেশ টিভি
  ১৮ অক্টোবর ২০২৬, ২২:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের পানের ব্যাপক চাহিদা থাকলেও, বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির স্বেচ্ছাচারিতায় ভেস্তে যেতে বসেছিল পুরো রপ্তানি খাত। চাঁদা না দিলে ছাড়পত্র না দেওয়া, ঘন ঘন সদস্য তালিকা বদলে সাধারণ রপ্তানিকারকদের হয়রানি এবং ভুয়া অফিস খুলে সিন্ডিকেট তৈরির চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল দেশ টিভির অনুসন্ধানে। এ নিয়ে গেল ১৯ সেপ্টেম্বর প্রতিবেদন প্রচার করে দেশ টিভি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সেই খবরের ধারাবাহিকতায় গেল ৪ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের আদেশে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র ছাড়া পান রপ্তানির ওপর দেওয়া হাইকোর্টের বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছিলো। এবার বড় পদক্ষেপ নিল বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতিকে ‘সুপ্ত বানিজ্য সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এই আদেশের পর থেকে সংগঠনটির আইনগত ও প্রশাসনিক সকল কার্যক্রম স্থগিত হয়ে গেল।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে পান রপ্তানি থেকে আয় হওয়া সাড়ে ৩২ মিলিয়ন ডলার, পরের বছরেই নেমে আসে ২১ মিলিয়ন ডলারে। রপ্তানি আয় প্রায় সাড়ে ৩৫ শতাংশ কমে যাওয়ার পেছনে এই সমিতির অপতৎপরতা ও চাঁদাবাজিকে দায়ী করেছিলেন সৌদি আমদানিকারকরা। জেদ্দাস্থ কনস্যুলেটের মাধ্যমে অভিযোগ আসার পর বাণিজ্য মন্ত্রণালয় নতুন নীতিমালা করলেও, সমিতি আদালতের স্থগিতাদেশ এনে রপ্তানিকারকদের জিম্মি করে রাখে।

দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছিল—সমিতির শীর্ষ পদের নেতারা নিজেরাই পান রপ্তানির সাথে যুক্ত নন, অথচ ঢাকা কাস্টমস হাউজকে তোয়াক্কা না করে দুই মাসে ৭ বার সদস্য তালিকা পরিবর্তন করেছিলেন তারা। বাণিজ্য মন্ত্রণালয়ের এই নতুন আদেশের ফলে এখন আর কোনো সমিতি বা সংগঠনের কথিত 'ছাড়পত্র'র দোহাই দিয়ে পান রপ্তানি আটকানো যাবে না।

সিন্ডিকেটের হাত থেকে মুক্ত হয়ে দেশের বৈশ্বিক পান রপ্তানি বাজার আবার ঘুরে দাঁড়াবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীদের। এদিকে এমন খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ টিভিকে ধন্যবাদ জানান পান রপ্তানিকারকরা।

মাসুম ইমপেক্স’র স্বত্বাধিকারী আবু জাহেদ ফরহাদ জানান, আমরা দীর্ঘদিন ধরে যে জিম্মির মধ্যে ছিলাম দেশ টিভির সংবাদে তা তুলে ধরায় সরকারের নজরে আসে। বানিজ্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত রপ্তানিখাতে সুফল বয়ে আনবে।

ডলফিন ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, আমাদের জন্য সৌভাগ্যের এখন আর চাঁদা দিয়ে পান রপ্তানি করতে হবে না। বিদেশে পান রপ্তানি করে বাংলাদেশের অর্থনীতিতে পান রপ্তানিকারকরা ভূমিকা রাখবে।

আরও পড়ুন

সোমবার সারাদেশে বন্ধ থাকবে সব জুয়েলারি প্রতিষ্ঠান

পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ জাপানি বিনিয়োগকারীদের

অর্থ ব্যয়ের দক্ষতা নিশ্চিতের পরামর্শ / আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছে প্রায় ১৫ বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব

স্কাই ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী স্বপন বাবু মুঠোফোনে দেশ টিভিকে ধন্যবাদ দিয়ে জানান, বানিজ্য মন্ত্রণালয়ের এমন পদক্ষেপে দেশের পান রপ্তানি নতুন করে আলোর মুখ দেখবে। বাড়বে রপ্তানি আয়।

এমএস/

  • বাণিজ্য মন্ত্রণালয়
এ সম্পর্কিত আরও খবর
বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান
বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান
চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়
চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।