দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোর ব্যাংকিং সিস্টেমের সফটওয়্যার ও ডেটাবেজ হালনাগাদের জন্য সোনালী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বুধবার এক প্রজ্ঞাপনে তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপন অনুযায়ী, সোনালী ব্যাংকের লেনদেন ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ে ব্যাংক দুটির গ্রাহকেরা কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। সফটওয়্যার ও ডেটাবেজ হালনাগাদের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংক দুটির পক্ষ থেকেও বিজ্ঞপ্তি দিয়ে নির্ধারিত সময়ে সব ধরনের লেনদেন বন্ধ থাকার বিষয়টি গ্রাহকদের জানানো হয়েছে। তাই জরুরি লেনদেনের প্রয়োজন থাকলে গ্রাহকদের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।
কেএম