দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত এ দাম গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দাম ঘোষণা না করা পর্যন্ত দেশের বাজারে সোনা ও রুপার গহনা নির্ধারিত দরে বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়।
অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৯৬৬ টাকা। ১৮ ক্যারেটের রুপার গহনা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪১ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ২ হাজার ৬২৪ টাকা।
দেশের বাজারে সোনা ও রুপার দাম নির্ধারণ করে বাজুস। সংগঠনটির নির্ধারিত দর অনুযায়ী, ক্যারেট ও পদ্ধতিভেদে গহনার দাম ভিন্ন হয়ে থাকে।
এমএম/