দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রমের জন্য টানা ২ দিন (৪৮ ঘণ্টা) সোনালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলারে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, সোনালী ব্যাংক পিএলসির কোর ব্যাংকিং সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ উন্নীত করার জন্য ডাউনটাইমের অনুমতি দেয়া হয়েছে। এর ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সফটওয়্যারের ডেটাবেজ সংস্করণ ‘ওরাকল ১১জি’ থেকে ‘ওরাকল ১৯সি’-তে উন্নীত করা হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা থেকে সিবিএস আপগ্রেডেশন কার্যক্রম শুরু হবে। যা শেষ হওয়ার কথা রয়েছে শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিটে। ফলে এই সময়ে ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সেবা বন্ধ থাকবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই আপগ্রেডেশন কার্যক্রমের অনুমতি দেয়া হয়েছে জানিয়ে সার্কুলারে আরও বলা হয়, আগামী শনিবার (১৭ অক্টোবর) কোনো টেকনিক্যাল জটিলতা না হলে ব্যাংকটির স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমসহ বিবিধ সার্ভিস চলমান থাকবে।
/অ