দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ অক্টোবর টানা দুই দিন সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে সকল গ্যাসের দোকান বন্ধ থাকবে। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে সরকার নির্ধারিত এই দামে কোথাও এলপিজি সিলিন্ডার মিলছে না বলে অভিযোগ উঠেছে।
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান বলেন, সিলিন্ডারের দাম ও সাপ্লাই নিয়ে ব্যবসায়ীদের হয়রানি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক জরিমানা এবং নির্দিষ্ট কোম্পানির মনোপলি বা একচেটিয়া আধিপত্যের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবিগুলো না মানলে পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কে