• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • অপরাধ

ঢাকা ও চট্টগ্রামে কাস্টমসে দুই দিনে প্রায় ১ কোটি  টাকার পণ্য জব্দ

দেশ টিভি ডেস্ক
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) ধারাবাহিক গোয়েন্দা অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, মোবাইল ফোন, মোবাইল এলসিডি, ডিসপ্লেসহ মাদারবোর্ড এবং বিদেশি মদ আটক করা হয়েছে। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর পরিচালিত তিনটি অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের এসব পণ্য জব্দ করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২ সেপ্টেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডি এয়ারপোর্ট এ-শিফট সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের এসভি৮০৪ ফ্লাইটে আগত দুই যাত্রীর ব্যাগেজে অভিযান চালায়। যাত্রী মো. মনসুর আলমের কাছ থেকে ২৩১ কার্টুন এবং মোহাম্মদ নওয়াজ শরীফের কাছ থেকে ২৫০ কার্টুন— মোট ৪৮১ কার্টুন বিদেশি সিগারেট আটক করা হয়। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা।

একই দিনে অপর গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংকক থেকে আগত টিজি৩৩৯ ফ্লাইটের যাত্রী টিপু আল ইমরানের ব্যাগেজ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৩৬টি স্মার্টফোন আটক করা হয়। এর মধ্যে ১৯টি রেডমি টারবো ৪ প্রো এবং ১৭টি অনার ২০০ স্মার্টফোন ছিল। মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৬ হাজার টাকা।

একই ব্যাগেজ থেকে আরও ৫৫০ পিস বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল এলসিডি এবং ৯৫০ পিস ডিসপ্লেসহ মাদারবোর্ড (বাটন মোবাইল) আটক করা হয়। এলসিডিগুলোর আনুমানিক মূল্য ২২ লাখ টাকা এবং মাদারবোর্ডগুলোর মূল্য ১৪ লাখ ২৫ হাজার টাকা।

এছাড়া টহলকালে ব্যাগেজ বেল্টের পাশে পরিত্যক্ত একটি হাতব্যাগ থেকে মালিকবিহীন অবস্থায় ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

১ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বাহরাইন থেকে আগত গালফ এয়ারের জিএফ২৪৮ ফ্লাইটের যাত্রী মো. আল আমিনকে গ্রিন চ্যানেল অতিক্রমকালে আটক করে জিজ্ঞাসাবাদ ও ব্যাগেজ তল্লাশি করে এ-শিফট। তল্লাশিতে তার কাছ থেকে ১৮ লিটার বিদেশি মদ আটক করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

৩১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক আরেক অভিযানে দুবাই থেকে বিজি১৪৮ ফ্লাইটে আগত এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টুন বিদেশি সিগারেট, বিদেশি ঔষধ এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়। ওই পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

আরও পড়ুন

বিদ্যুৎমন্ত্রী হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩৮

ফলে ঢাকা ও চট্টগ্রামের তিনটি ঘটনা একত্রে বিবেচনায় ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর সিআইআইডির অভিযানে আটক পণ্যের মোট আনুমানিক মূল্য দাঁড়ায় ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা— প্রায় ১ কোটি টাকা।

গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে সিআইআইডির অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কে

  • চোরাচালান
এ সম্পর্কিত আরও খবর
চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
সীমান্তে ইয়াবাসহ বিপুল চোরাচালানি পণ্য জব্দ
সীমান্তে ইয়াবাসহ বিপুল চোরাচালানি পণ্য জব্দ
কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের দুই সদস্য আটক
কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের দুই সদস্য আটক
মাদকের বিষয়ে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে: কোস্ট গার্ড ডিজি
মাদকের বিষয়ে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে: কোস্ট গার্ড ডিজি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X