দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো আলামত পাওয়া যায়নি। সোমবার (৩১ আগস্ট) রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রোববার (৩০ আগস্ট) আদালতের অনুমতি নিয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে ওই দুই আসামির প্রস্রাবের নমুনা সংগ্রহ করে গোয়েন্দা পুলিশ ও রংপুর মেডিকেল কলেজের ল্যাব টেকনোলজিস্টদের একটি দল। পরে নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল (রোববার) তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। আজ ফলাফল পেয়েছি। এতে মাদকের কোনো আলামত পাওয়া যায়নি।’
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যার অভিযোগে গত ২৩ আগস্ট ভোরে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ২১ আগস্ট ভোরে নিজ বাড়িতে সপরিবারে হত্যার শিকার হন গণপতি চক্রবর্তী।
এ ঘটনায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সিদ্ধার্থ ও মুগ্ধ দাস। জবানবন্দিতে তারা দাবি করেন, ২০ আগস্ট দিনগত মধ্যরাত থেকে পরের দিন পর্যন্ত হত্যাকাণ্ডের আগে ও পরে তারা ৯ পিস ইয়াবা সেবন করেছিলেন।
এমএম/