দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩০টি মামলা দায়ের করা হয়।
ডিএমপির বিভিন্ন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে মিরপুর বিভাগ সর্বোচ্চ ১৭৪ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া ওয়ারী বিভাগ ৮৫ জন, উত্তরা বিভাগ ৬১ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, গুলশান বিভাগ ৪৭ জন, লালবাগ বিভাগ ৩২ জন এবং রমনা বিভাগ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগ ৪ জন এবং সিটিটিসি বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদক ও অন্যান্য আলামত জব্দ করেছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে রয়েছে- ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাজা এবং ২০ বোতল ইস্কাফ সিরাপ। এ ছাড়া অপরাধমূলক কাজে ব্যবহৃত ২১টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ৮টি ভিসা ও ক্রেডিট কার্ড, ১টি প্রাইভেটকার এবং বিভিন্ন কোম্পানির ১৪৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার ও আলামত জব্দ করা হয়েছে।
/অ