দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভারের আইচা নোয়াদ্দায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত হন দেশ টিভির স্টাফ রিপোর্টার তাইফুর রহমান তুহিন। এসময় প্রতিষ্ঠানটির ক্যামেরা পার্সন মনিরুল হক কাইয়ুমও গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) দুপুরে মাদক নিয়ে দেশ টিভির এসাইমেন্টে সাভারে গেলে সন্ত্রাসীকর্তৃক এই হামলার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুহিন ও কাইয়ুমকে উদ্ধার করে। এসময় মাদক সন্ত্রাসীরা ক্যামেরা ও গাড়ী ভাংচুর করে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, এলাকার চিহ্নিত মাদক কারবারিরা আইচা নোয়াদ্দা এলাকার প্রধান সড়ক থেকে দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুমকে জিম্মি করে তুলে নিয়ে যায়। স্থানীয় একটি গ্যারেজে আটকে রেখে তাদের ওপর দেশিয় অস্ত্র দিয়ে উপর্যুপরি নির্যাতন চালায়। এসময় দেশ টিভির গাড়ী ও ক্যামেরা ভাংচুর করে। ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপড নিয়ে যায় মাদক সিন্ডিকেটের সদস্যরা।
এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। পুলিশি অভিযানে মাদক সিন্ডিকেটের হোতা ও অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। তাদের ধরতে পুরো এলাকায় অভিযান চালাচ্ছে সাভার থানা পুলিশ।
ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ক্রাব নেতৃবৃন্দ হামলাকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করেন।
ক্রাব নেতৃবৃন্দ মনে করেন, সাংবাদিকদের উপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন হস্তক্ষেপ। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদারের দাবি জানান।
এর আগে, আহত সাংবাদিক তাইফুর রহমান তুহিন ও মনিরুল হক কাইয়মকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলায় দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।
এমএম/কেএম