দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকায় দুপক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। আহতরা হলেন মো. আরিফুল (১৮), মো. জোবায়ের (১৮), মো. রনি (৩২) ও মো. মোবাশ্বের (১৮)।
চিকিৎসাধীন অবস্থায় অপর অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। এখনও তার নাম পরিচয় জানা যায়নি। তবে নিহত যুবকের বয়স ২০ বছরের বেশি বলে জানা গেছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেছেন, দুই দলের সমাবেশ শেষে লোকজন ফেরার পথে গুলিস্তানে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আরও চারজন আহত হয়েছেন।