দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় অস্থায়ী গৃহকর্মী আয়েশাকে সন্দেহ করছে পুলিশ। সিসিটিভি ক্যামেরায় ওই গৃহকর্মীর সন্দেহজনক চলাফেরার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তবে তদন্ত সাপেক্ষে ঘটনার আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। তাদের গ্রামের বাড়ি নাটোরে। প্রায় ১৩ বছর ধরে মোহাম্মদপুরে বসবাস করছিলেন তারা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার সকাল ৭টা ৫২ মিনিটে কালো বোরকা পরে বাসায় প্রবেশ করছেন গৃহকর্মী আয়েশা। এরপর ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস পরে বের হয়ে যান তিনি।
জানা গেছে, আয়েশা নামের ওই তরুণী মাত্র চারদিন আগে অস্থায়ী গৃহকর্মী হিসেবে তাদের বাসায় কাজ নিয়েছিলেন। গৃহকর্মী আয়েশা ভাড়া থাকতেন বিহারী ক্যাম্পে। তার সম্পর্কে এর চেয়ে বেশি কোনো তথ্য নেই।
পুলিশ জানায়, গৃহকর্তা আজিজুল সকাল প্রতিদিনের মতো সোমবার ৭টার দিকে স্কুলের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে যান। স্কুলে পরীক্ষা চলমান থাকায় বাসায় ফেরেন তাড়াতাড়ি। ১১টার পরে বাসায় এসে প্রথমে মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে রান্নাঘরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তার স্ত্রী।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের আইনের আওতায় নেওয়া হবে। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। মা-মেয়ের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।
এবি/আরএ