দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বনানী সেতু ভবনে হামলা-অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। কিছুক্ষণের মধ্যে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট মো. সুলতান সোহাগ উদ্দীনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে আটক করা হয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ।
ডিবি সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিয়েছেন আন্দালিব রহমান পার্থ।
এফএইচ