• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • অপরাধ

আবারও গ্রেপ্তার পুলিশ কর্মকর্তার পুত্র ‘লেডি কিলার’ অর্ণব

দেশ টিভি ডেস্ক
  ২৭ জুন ২০২৪, ২১:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুলিশ কর্মকর্তার পুত্র আলোচিত লেডি কিলার রাহমাতুর রাফসান অর্ণবকে আবারো গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ অর্ণবকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, একটি পেন্ডিং মামলায় ওই যুবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

রাহমাতুর রাফসান অর্ণব সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কর্ণমুর্তি গ্রামের পুলিশ কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের ছেলে। জাহিলুল দিনাজপুরের বিরল উপজেলায় কর্মকর্তা থাকাকালীন তৎকালীন এক বিএনপি নেতার বোনকে বিয়ে করেন। ছেলে রাহমাতুর রাফসান অর্ণব এর আগে দিনাজপুর শহরের গণেশতলাস্থ মার্টিন চাইনিজ রেস্তরাঁর ওপরে ‘লেগেসি রেস্টুরেন্ট’ নামে প্রতিষ্ঠান দিয়ে শহরে পাহাড়পুর ষষ্টিতলা এলাকায় ভাড়া থাকাকালীন এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়। সে সময় তাতে দু'দিনের রিমান্ড নেয় পুলিশ।

রাহমাতুর রাফসান অর্ণবের বিরুদ্ধে একাধিক তরুণী ও নারীকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপনসহ অসংখ্য অভিযোগ রয়েছে। এ ছাড়া ভুক্তভোগী তরুণী ও নারীকে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

উঠতি বয়সী অনেক তরুণী ও নব্য বিবাহিত প্রবাসী স্বামীর স্বীকে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব হারাতে হয়েছে। তার বিরুদ্ধে দিনাজপুর ও রাজধানী ঢাকায় একাধিক মামলা করেছেন। এ ছাড়া মাদক ব্যবসা, চাকরি দেওয়া ও বিদেশ লোক পাঠানোর নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নিওয়ারো অভিযোগ রয়েছে। দিনাজপুর শহরে তার মালিকানাধীন লিগেসি নামের একটি চায়নিজ রেস্টুরেন্টের আড়ালে তরুণীদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় ও ধর্ষণ মামলায় জেল খেটেছেন তিনি।

রাজধানীর ধানমণ্ডির এক শিল্পপতির মেয়ে দিনাজপুরে গিয়ে অর্ণবের বিরুদ্ধে ২০২২ সালে একটি মামলা করেন। তার অভিযোগের প্রমাণ পেয়েছে দিনাজপুর কোতয়ালী পুলিশ। তরুণীর অভিযোগে বলা হয়, পরিচয়ের পর প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন অর্ণব। বিয়ের কথা বলে অর্ণব তার কাছ থেকে ৬০ লাখ টাকা, ৫০ ভরি সোনা ও দুটি প্রাইভেট কার হাতিয়ে নেন। অর্ণব তার কাছ থেকে সব মিলিয়ে প্রায় এক কোটি ২৭ লাখ টাকার জিনিসপত্র নিয়েছেন।

এই মামলার বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানার সাব ইন্সপেক্টর মো. নূর আলম বলেন, ওই মামলায় তরুণীর করা অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযুক্ত তরুণের বিরুদ্ধে এমন আরো অভিযোগ রয়েছে এই থানায়।

একাধিক সূত্র জানায়, পুলিশের ডিআইজির ছেলের ভুয়া পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে পুলিশের ভ্যান ব্যবহার করে ও ঢাকা মহানগর পুলিশের স্টিকার লাগিয়ে, হুডার ব্যবহার করে অর্ণব কক্সবাজার থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য নিয়ে এসে সারা দেশে ছড়িয়ে দেন। এ ছাড়া রাজধানীর বিভিন্ন শিল্পপতি ও ধনাঢ্য ব্যক্তিদের মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে সেসব ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

সুত্রগুলোর মতে, রাহমাতুর রাফসান অর্ণব। ভয়ংকর এক চরিত্রের নাম। বয়স ২৫ এর কাছাকাছি। যার পিতা পুলিশ ইন্সপেক্টর। নাম জাহিদুল ইসলাম।

বর্তমান কর্মস্থল পুলিশের এন্টি টেররিজম ইউনিটে। অথচ নিজেকে ডিআইজির ছেলে পরিচয় দিয়ে ভয়ংকর প্রতারণায় নেমেছেন পুলিশ কর্মকর্তার গুণধর পুত্র অর্ণব। যার প্রেমের ফাঁদে পড়ে অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়েও সর্বস্বান্ত হয়েছেন। ইতোমধ্যে এ তালিকায় উঠে আসা ভুক্তভোগীর সংখ্যা প্রায় অর্ধশত। দামি ব্র্যান্ডের গাড়িতে ডিএমপির লোগো ব্যবহার করে চলাচল করেন হিরো বনে যাওয়া এই ভিলেন। যার টার্গেটের শিকার ধনাঢ্য পরিবারের মেয়েরা। শারীরিক সম্পর্ক স্থাপন ছাড়াও উদ্দেশ্য নানা কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া।

এদিকে ভুক্তভোগী তরুণীদের কয়েকজন অর্ণবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন দিনাজপুরে। মাথার ওপর ঝুলছে গ্রেপ্তারি পরোয়ানাও। কিন্তু কিসের মামলা আর গ্রেপ্তারি পরোয়ানা। পুলিশের ছেলে বলে কথা। কোনো কিছু কেয়ার করেন না তিনি। তাই প্রকাশ্যে ঘুরছেন বুক ফুলিয়ে। অনুসন্ধানে এনিয়ে বেরিয়ে আসে ভয়াবহ সব চাঞ্চল্যকর তথ্য।

বেশ কয়েকজন ভুক্তভোগী। নাম পরিচয় গোপন রাখার শর্তে কথা বলেছেন। যারা সবাই উচ্চশিক্ষিত এবং বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত। কেন এরকম বেপরোয়া চরিত্রের যুবকের ফাঁদে তারা পা দিয়েছেন জানতে চাইলে প্রত্যেকে জানিয়েছেন, অর্ণব যে কোনো মানুষকে পাঁচ মিনিটেই বশে আনতে পারে। মেয়েদের কনভিন্স করার বিশেষ সক্ষমতা রপ্ত করেছে সে। এছাড়া প্রতিটি মেয়ে একজন স্বাবলম্বী ও সম্পদশালী স্মার্ট হ্যান্ডসাম ছেলের স্বপ্ন লালন করেন। অর্ণব যার সব কিছুই টার্গেটকৃত মেয়েদের কাছে যথাযথভাবে উপস্থাপন করতে পারে। এগুলো শো করেই সে বহু তরুণীকে দ্রুত কব্জায় নিতে পেরেছে। কিন্তু যখন তার আসল চেহারা সামনে বেরিয়ে এসেছে ততক্ষণে তারা সব হারিয়ে ফেলেছেন। তারা বলেন, স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক করতে না চাইলে সে জোরপূর্বক ধর্ষণ করে। আবার কাউকে নেশা জাতীয় জুস, শরবত কিংবা কফি খাইয়ে ধর্ষণ করে। কিন্তু সে শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয় না, সব কিছু ভিডিও করে রাখে। পরে এই ভিডিও দেখিয়ে ফের ধর্ষণ এবং বিপুল অঙ্কের টাকা দাবি করে বসে। কোনো মেয়ে যখন তার নগ্ন শরীরের ভিডিও ও স্টিল ছবি দেখে তখন তার মাথা আর কাজ করে না। পাগলপ্রায় হয়ে যায়। এজন্য ভুক্তভোগী মেয়েদের অনেকে মানসিক ট্রমায় ভুগছে।

দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ এ এবিষয়ে বলেন, অর্ণবের বিষয়ে বেশকিছু অভিযোগ এসেছে। ভিকটিম যারা আইনি সহযোগিতার জন্য এসেছিলেন তাদের প্রতি শতভাগ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। একজন পুলিশ সদস্যের ছেলে হলেও তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হয়নি।

এখানে উল্লেখ্য যে, রাফসানুর রহমান অর্নব তার প্রথম স্ত্রী মোছা: সাইমুন আক্তার রিক্তা (২৪) কে গোপন রেখে আমেরিকান প্রবাসী জান্নাতুল ফেরদফেরদৌসি কে বিয়ে করেন। তথ্য মতে এই জান্নাতুল ফেরদৌস ইভার মামলায়ও এই অর্নব জেল খেটেছিল। আবার জান্নাতুল ফেরদৌস ইভা তার আমেরিকান স্বামী তানজিন আহমেদ অনিককে রেখে এসে আবার এই অর্নবকেই বিয়ে করেন।

এফএইচ

  • লেডি কিলার অর্ণব
  • পুলিশ কর্মকর্তার পুত্র
  • গ্রেপ্তার
এ সম্পর্কিত আরও খবর
যুবকের অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি তরুণীর, অতপর...
যুবকের অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবি তরুণীর, অতপর...
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৭
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৭
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
চার দিনের রিমান্ডে ইনু, নতুন মামলায় গ্রেপ্তার ৬
চার দিনের রিমান্ডে ইনু, নতুন মামলায় গ্রেপ্তার ৬
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।