দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিআইডি কর্মকর্তা সেজে একাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগে মো. মোশারফ হোসেন নয়ন (৩০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ মার্চ) গাজীপুর জেলার কালিয়কৈর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ১টি সিআইডির জ্যাকেট সদৃশ্য জ্যাকেট, ১টি ওয়াকিটকি, ১টি নকল পিস্তল (পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার) ১টি সিআইডির ভুয়া আইডিকার্ড, এবং ১টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। তার স্মার্টফোনে অসংখ্য মেয়ের আপত্তিকর ভিডিও ফুটেজ এবং ছবি পাওয়া যায়। উক্ত ছবি এবং ফুটেজের ব্যাপারে অভিযুক্ত প্রতারক প্রাথমিকভাবে স্বীকারোক্তি প্রদান করেছে।
সিআইডি জানায়, প্রতারক মো. মোশারফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইমু, টিকটক ব্যবহার করে বিভিন্ন বয়সী মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। পরে সুযোগ বুঝে তাদের ভিডিও কল করে, কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করত। এরপর সেসব ছবি-ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়ই ছিলো তার কাজ।
সিআইডি আরও জানায়, মোশারফ হোসেনকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সে নিজ পরিচয় গোপন রেখে প্রতারণার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইক ফেসবুক আইডি, ইমু, টিকটক ব্যবহার করে সিআইডি ইন্সপেক্টর পরিচয়ে বিভিন্ন বয়সী মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে প্রতারণা করে আসছে। আসামি সিআইডি ইন্সপেক্টর পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন টেইলার্সের সঙ্গে সখ্যতা করে সিআইডির জ্যাকেটের আদলে জ্যাকেট তৈরি করে এবং অনলাইনে ফেসবুক মার্কেটপ্লেস থেকে ওয়াকিটকি ও পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার হোম ডেলিভারি নিয়ে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা করে আসছিলেন।
এ বিষয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
এও