দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিপুল পরিমাণ মাদকসহ স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন পিপিএমের (খিলগাঁও জোন) দিক নির্দেশনায় খিলগাঁও থানার পুলিশ এই মাদক কারবারিদের গ্রেপ্তার করে।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খিলগাঁও রেলগেইট এর সামনে পাঁকা রাস্তার ওপর মো. সুমন মিয়া ওরফে ডোঙ্গা সুমনকে (৩৪) সাত শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে বাসায় আরো মাদক আছে বলে স্বীকার করে। পরে সবুজবাগ থানা পুলিশের সহায়তায় বৌদ্ধ মন্দিরের বিপরীত পাশে ঘোড়া গলির বাসা থেকে তার স্ত্রী জয়নব বানু সুমির (৩৪) দেখানো জায়গায় ও ঘরের বিভিন্ন স্থান হতে পাঁচ শ’ পিস ইয়াবা ও চার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
আরো জানা যায়, গ্রেপ্তার মো. সুমন মিয়া ওরফে ডোঙ্গা সুমনের তথ্য যাচাই-বাচাই করে তার নামে বিভিন্ন জেলায় ও থানায় ১২টি মাদক মামলা এবং তার স্ত্রী জয়নব বানু সুমির নামে বিভিন্ন জেলায় ও থানায় ১৮টি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে খিলগাঁও, সবুজবাগ, মতিঝিল এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে জানা যায়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন। আসামিদের আদালতে পাঠানো হবে।
কে