দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে এক শিক্ষার্থীকে গুলি করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।
সোমবার (৪ মার্চ) বিকেলের দিকে শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আরাফাত আমিন তমাল। অভিযুক্ত শিক্ষকের নাম রায়হান শরিফ।
এ বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক রায়হান শরিফ ভাইভা চলাকালীন সময়ে কোনো কারণ ছাড়াই তমালের ডান পায়ে গুলি করেন। পরে তমালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
তারা আরও জানায়, ওই শিক্ষক প্রায়ই লোডেড রিভলভার নিয়ে ক্লাসে এসে ছাত্র-ছাত্রীদের ভয় দেখাতেন।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল বলেন, এ ঘটনায় কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিষয়টি পুরোপুরি না জেনে কিছু বলা যাচ্ছে না।
জেডএ