দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের সমর্থনে করা মিছিলে দুই যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউচর কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. শিবা (৩০) ও মো. তানভীর (২০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা যায়, বিকেলে তারা প্রায় ১ হাজার লোক নিয়ে ঢাকা-২ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের সমর্থনে মিছিল করছিল। ঝাউচর কাঁচাবজার এলাকায় গেলে ওই দুজনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, কামরাঙ্গীরচর থেকে ২ যুবক ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে তানভীরের পিঠে ও শিবার পিঠ ও বাম হাতে আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
কে